শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬, ০৮:৫১ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ট্রান্সফরমারের তামার তার চুরি

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে তামার তার চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া পাতার মোড় এলাকায় কাজিম উদ্দিন মার্কেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এতে কয়েকটি এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন স্থানীয় গ্রাহকেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ট্রান্সফরমারের ভেতরে থাকা তামার তার খুলে নিয়ে যায়। সকালে বিদ্যুৎ না থাকায় স্থানীয় বাসিন্দারা বিষয়টি খেয়াল করেন। পরে খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় গ্রাহক মো. রহমত আলী বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি এলাকায় বিদ্যুৎ নেই। পরে জানতে পারি ট্রান্সফরমারের তামার তার চুরি হয়েছে। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

ঝিনাইগাতী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আবাসিক প্রকৌশলী মো. সালেকুর রহমান বলেন, রাংটিয়া পাতার মোড় এলাকায় একটি বিতরণ ট্রান্সফরমারের তামার তার চুরি হয়েছে। খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত ট্রান্সফরমার মেরামত বা প্রতিস্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়