শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ০৭:৫৭ বিকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২টি বালুর স্তূপ ও ২টি  ড্যাম্পার জব্দ, বাঁশখালীর শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান

কল‌্যাণ বড়ু্য়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ঈশ্বরবাবুর হাট সংলগ্ন এলাকায় শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে স্তূপ করে বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন গতকাল বিকা‌লে।

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোঃ রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন উপস্থিত ছিলেন।

অভিযানকালে খানখানাবা‌দের  ঈশ্বরবাবুর হাট এলাকায় দুইটি স্থানে বালুর স্তূপ পাওয়া যায়। স্থানীয়দের ভাষ্যমতে, শঙ্খ নদী থেকে উত্তোলন করা এসব বালু বিক্রির উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল।

এ সময় ঘটনাস্থল থেকে বালুভর্তি দুইটি মিনি ড্যাম্পার ট্রাক জব্দ করা হয়। পাশাপাশি দুইটি স্থানে স্তূপীকৃত বালুও জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত স্তূপীকৃত বালু নিলামের মাধ্যমে বিক্রির প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়