শিরোনাম
◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা ◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ০৭:১০ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরে যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা মো. সোহেল মিয়া ওরফে ‘টাইগার সোহেল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার জিনোদপুর ইউনিয়নের একটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, সোহেল মিয়ার বিরুদ্ধে নবীনগর থানায় মারামারি, মাদক, চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাঁকে সন্ত্রাসবিরোধী আইনে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল মিয়া জিনোদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। এর আগে গত ৫ আগস্টের পর স্থানীয় এক বাসিন্দার বাড়িতে ডাকাতির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, সোহেল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের দাবি, তিনি নিজেকে ‘টাইগার সোহেল’ নামে পরিচয় দিতেন এবং এলাকায় প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

Advertisement

স্থানীয়দের একটি অংশের অভিযোগ, সাবেক সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের ঘনিষ্ঠতা ও রাজনৈতিক আশ্রয়ে সোহেলের প্রভাব বৃদ্ধি পায়। ওই প্রভাবের কারণে তিনি জিনোদপুর বাজার কমিটির সভাপতির দায়িত্বও পেয়েছিলেন বলে দাবি করেন তাঁরা। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন, “টাইগার সোহেল নামে পরিচিত ওই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং সন্ত্রাসবিরোধী আইনে আদালতে সোপর্দ করা হবে।”

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাঁকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলাসংক্রান্ত প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ