শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ০৯:০৪ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক কারাগারে

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ১১ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মুরাদ হোসেন নামে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

অভিযুক্ত মুরাদ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলী গ্রামের কাশিফুল উলুম মাদ্রাসার পরিচালক। ভিকটিম শিশু ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।

সোমবার রাত দেড়টার দিকে স্থানীয়দের সহায়তায় ওই মাদ্রাসা থেকে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় মঙ্গলবার সদর থানায় মামলা দায়ের করে শিশুটির মা হোসনেয়ারা।

শিশুটির ভগ্মিপতি জানান, তার শ্যালক গত তিন বছর আগে সে ওই মাদ্রাসায় ভর্তি হয়। আবাসিকে থেকে লেখাপড়া করতো। তার মা তাকে দেখতে সোমবার বিকালে মাদ্রাসায় যায়। তখন শিশুটি ওই মাদ্রাসায় থাকবে না বলে মাকে জানায়। কেন থাকবে না, এ নিয়ে চাপাচাপি করলে শিক্ষকের নির্যাতনের কথা মাকে খুলে বলে।

শিশুটির বরাত দিয়ে তিনি জানান, গত ১৪ জুন (রবিবার) রাতে মাদ্রাসার পরিচালক শিশুটিকে হাত-পা টিপতে বলে। এরপর সুযোগ বুঝে তাকে ধর্ষণ করে।

শিশুটির মা পরে বিষয়টি স্থানীয়দের জানায়। স্থানীয়রা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনা স্বীকার করেন। পরে তাকে পুলিশে দেওয়া হয়।

সদর থানার ওসি (তদন্ত) ঝলক মোহন্ত মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ