শিরোনাম
◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা ◈ মাজারে দানের টাকা আসলে যায় কোথায়? ◈ জর্ডানের বিরু‌দ্ধে শুরুর একাদশে পরিবর্তন আসছে আর্জেন্টিনার, ইঙ্গিত ‌কোচ স্কালোনির ◈ মানুষ প্রকৃত সংসদ চায়, এ সংসদের নির্বাচিত সদস্য হিসেবে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি : স্পীকার  ◈ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ কাজ এগিয়ে নিতে বাজেটে ৪ কোটি ৫০ লাখ বাজেটে বরাদ্দ রাখা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ০৮:৫৫ রাত
আপডেট : ২৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে ৩ কোটি টাকার পণ্য পাচারে কাস্টমসের ৫ জনকে সাময়িক বরখান্ত

আজিজুল হক, বেনাপোল (যশোর) : প্রধান মন্ত্রীর ত্রান তহবিলের মামামাল সরবরাহের নামে পাচারের ঘটনায় আটক কাস্টমসের সহকারি রাজস্ব কর্মকর্তাসহ ৩ জনকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার দিবাগত গভীর রাতে কাস্টমসের গোডাউন থেকে ৩ কোটি টাকার পণ্য পাচার চেষ্টার অভিযোগে বেনাপোল বাজার থেকে বর্ডার গার্ড বিজিবি একটি কাভাট ভ্যান বোঝায় পণ্যসহ তাদের আটক করেছিল। এদিকে কাস্টমসের হেফাজত থেকে পণ্য পাচারের ঘটনায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সচেতন ব্যবসায়ী মহলে। এদিকে পণ্য পাচারে জড়িত থাকার অভিযোগে দুই জন কাস্টমসের সহকারি রাজস্ব কর্মকর্তাসহ ৫ জনকে সাময়িক বরখাস্ত করেছে কাস্টমস। আটককৃত পণ্যের মধ্যে ছিল ৬০০৮ টি শাড়ি, ৩৩,২২২ টি কসমেটিকন পণ্য, ৩৮৬টি কম্বল, চাদর ২০৮টি ওরনা ৮ টি ও ফ্রিপিচ ৬৩৪ টি। 

বেনাপোল কাস্টমসের সহকারি কমিশনার রাহাত হোসেন জানান, কারো ব্যক্তিগত অপরাধের দায় কাস্টমস বহন করবেনা। প্রাথমিক তদন্তে পণ্য পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সচেতন ব্যবসায়ী মহল বলছেন,বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচারে ৪৩ জনের নামে মামলার ঘটনায় উত্তাপ কাটতে না কাটতে নতুন করে বেনাপোল কাস্টমস হাউসের নিজস্ব পণ্যগার থেকে প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে সরবরাহের নামে ৩ কোটি টাকার পণ্য পাচারের খবরে দেশ জুড়ে চাঞ্চল্য তৈরী হয়েছে। এতে কাস্টমসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ তৈরী হয়েছে ব্যবসায়ীদের মাঝে। চুরির ঘটনায় নিচের কর্মকর্তা ধরা পড়লেও রাঘব বোয়ালরা ধরা ছোওয়ার বাইরে। নিলাম শাখায় কর্মরত স্থানীয় প্রভাব শালীরা ও জড়িত রয়েছে।

বেনাপোল আমদানি,রফতানি সমিতির সাধারন সম্পাদক জিয়াউর রহমান জানান, এ যেন রক্ষন যে ভক্ষকও সে। কাস্টমসের এক শ্রেনীর দূর্নীতিবাজ কর্মকর্তাদের নানান অনিয়ম,দূনীতিতে শুল্ক হারানোর খেশারত গুনতে হচ্ছে এনবিআরকে। আর কালো টাকার পাহাড় গড়ছে দূনীতিবাজরা। যার প্রভাবে চলতি অর্থবছরেই রাজস্ব আয়ের লক্ষমাত্রার বিপরীতে প্রায় ২ হাজার কোটি টাকা আয় কমেছে কাস্টমসের। দায়িত্বশীল কাস্টমস কর্মকর্তারা এসব বিষয়ে আগামী কঠোর পদক্ষেপ নিবেন আশা রাখছি। 

জানা যায়, বিভিন্ন সময় আটককৃত অবৈধ মামালাল কাস্টমসের গোডাউনে সংরক্ষনে রাখা হয়। পরে এসব পণ্য কখনো নিলামে ওঠে কখনো প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে পাঠানো হয়। গত ২৪ মে রাজস্ব বোর্ড এনবিআর পৃথক দুটি চিঠিতে বেনাপোল কাস্টমসের গোডাউনে বাজেয়াপ্তকৃত পন্য প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে পাঠানোর নির্দেশ দেয়। এর মধ্যে একটি পত্রে ৩০২২টি শাড়ি,৫৮টি থ্রিপিচ,২০৮ টি চাদর, ২৬৩টি কম্বল ও ৮টি ওরনা পাঠাতে বলা হয় বেনাপোল কাস্টমস হাউসের সহকারি রাজস্ব কর্মকর্তা শ্রী ইন্দ্রোজিতকে অপর একটি পত্রে ৬৪৮ টি শাড়ি, ১০৩ টি চাদর , ৭১ থ্রি পিস এবং ৬২টি লুঙ্গি পাঠাতে বলা হয় সহকারি রাজস্ব কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরীকে। নির্দেশনার এক মাস পর ২১ জুন গভীর রাতে কাস্টমস হাউসে দুটি কাভার্ট ভ্যানে ত্রান পণ্য পাঠানোর নাম করে দুটি কাভার্ট ভ্যানে বিপুল পরিমানে প্রসাধনী সামগ্রী উঠিয়ে পাচারের চেষ্টা করে। পরবর্তীতে বিজিবি তথ্য পেয়ে বৈধ কাগজ পত্র না দেখাতে পারায় একটি কাভার্ট ভ্যানে থাকা কাস্টমস কর্মকর্তাসহ ৩ জনকে ধরে। অপরদিকে আটকের খবর পেয়ে অন্য কাভাডর্ভ্যানটি কাস্টম থেকে বের করা হয়নি। পরে সেটি তল্লাশী করে সেখানেও ঘোষনা অতিরিক্ত পণ্য পাওয়া যায়। এঘটনায় সহকারি রাজস্ব কর্মকর্তা শ্রী ইন্দ্রজিত মুর্খাজী , আরিফুল ইসলাম চৌধুরী ও তার সহযোগী সিপাহী সাগর হোসেনকে সাময়িক বরখাস্ত করে কাস্টমস। সাধারন ব্যবসায়ীদের অভিযোগ কাস্টমসের গোডাউনে আটককৃত পণ্যে হিসাব মেলালে পণ্য চুরির বড় ধরনের তথ্য উৎঘাটন হতে পারে। 

সাধারন ব্যবসায়ীরা আরো জানান, কাস্টমস যদি পণ্য পাচার করে তবে আর নিরাপত্তা থাকলো কোথায়? পণ্য পাচার বেনাপোল কাস্টমস হাউসের ভাবমূর্তী ক্ষুন্ন হচ্ছে।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) শেখ আব্দুল হাই জানান, সোমবার রাত ১১ টার দিকে বিশেষ ক্ষমতা আইনে ৩ জনকে গ্রেফতার করে বিজিবি সদস্যরা পুলিশে সোপর্দ করেছে। মঙ্গবার দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। এর মধ্যে একজন কাস্টমস সহকারি রাজস্ব কর্মকর্তা রয়েছে। 

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে বেনাপোল কাস্টমসের ভোল্ট ভেঙে ১৯ কেজি ৩১৮ গ্রাম স্বর্নবার চুরির ঘটনায় মামলা হয় কাস্টমস কয়েকজন কাস্টমস কর্মকর্তার নামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়