শিরোনাম
◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা ◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ০৬:০৪ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আট বছর বয়সি শিশু ইমামকে খাবার দিতে গিয়ে ধর্ষণের শিকার

ময়মনসিংহের ত্রিশালে খাবার দিতে গিয়ে এক মসজিদের ইমামের বিরুদ্ধে আট বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) ওই শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (২২ জুন) রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদি হয়ে ত্রিশাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

গ্রেফতার অভিযুক্ত ব্যক্তির নাম মো. ইব্রাহিম (৪৫)। তিনি উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হরিরামপুর বাজার এলাকার বাসিন্দা। তিনি বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া (পাঁচ রাস্তার মোড়) এলাকার খালেক মণ্ডল জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আট বছর বয়সি ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। শিশুটির বাবা পেশায় ভ্যানচালক ও মা গারমেন্টসকর্মী। গ্রামের বিভিন্ন বাড়ি থেকে পালাক্রমে মসজিদের ইমামকে খাবার দেয়া হতো। গত শুক্রবার (১৯ জুন) দুপুরে ওই শিশুটি ইমামের জন্য খাবার নিয়ে যায়। এ সময় মসজিদের পাশে ইমামের থাকার কক্ষে শিশুটিকে ধর্ষণ করেন ইব্রাহিম।

ঘটনার পর ইমাম ওই শিশুকে বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখান। তবে গত সোমবার (২২ জুন) শিশুটি তার স্বজনদের কাছে পুরো ঘটনা খুলে বলে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে মসজিদে গিয়ে ইমামকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার ভিডিও ধারণ করেন। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে শিশুকে ধর্ষণের কথা স্বীকার করতে শোনা যায় অভিযুক্ত ইমামকে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইব্রাহিমকে আটক করে থানায় নিয়ে যায়।
 
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, ‘শিশুটি ইমামকে খাবার দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়। গত শুক্রবার ধর্ষণের ঘটনা ঘটলেও সোমবার বিষয়টি জানাজানি হয়। মঙ্গলবার শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেলে ও জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্তকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

  • সর্বশেষ