শিরোনাম
◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা ◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ০১:৪০ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের সতর্কতা, আগামী ২৪-৭২ ঘণ্টায় বন্যার ঝুঁকি তিন বিভাগে

ভারী মৌসুমী বৃষ্টিপাতের প্রভাবে দেশের প্রধান প্রধান নদ-নদীর পানির স্তর ক্রমাগত বাড়ছে। এ পরিস্থিতিতে সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগে বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় সতর্কতা জারি করেছে ভারতের বন্যা পূর্বাভাস ও সতর্কতা কেন্দ্র।

সোমবার (২২ জুন) এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানায়। 

এতে বলা হয়, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের নিচু এলাকাগুলো স্বল্পমেয়াদী বন্যার সম্মুখীন হতে পারে।

বিবৃতিতে বলা হয়, দ্বিপাক্ষিক সহযোগিতা কাঠামোর আওতায় ভারত বাংলাদেশকে রিয়েল-টাইম (তাৎক্ষণিক) বন্যা-সম্পর্কিত তথ্য প্রদান অব্যাহত রেখেছে। এমন একটি সময়ে যখন সময়োপযোগী হাইড্রোলজিক্যাল (জলবায়ু ও পানি বিষয়ক) উপাত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তখন এই রিয়েল-টাইম তথ্য আদান-প্রদান বন্যার পূর্বাভাস উন্নত করতে এবং বন্যা-প্রবণ অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীকে সুরক্ষায় প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা সচল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সংস্থাটি জানায়, বাংলাদেশ ও ভারত যৌথ নদী কমিশনের মাধ্যমে আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় দীর্ঘদিনের সহযোগিতা বজায় রেখে আসছে। এই ব্যবস্থার অধীনে, ভারত বাংলাদেশকে গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা এবং অন্যান্য বেশ কয়েকটি যৌথ নদীর গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ স্টেশন থেকে নদীর পানির স্তর, পানি প্রবাহের হার (ডিসচার্জ রেট), বৃষ্টির ধরণ এবং পূর্বাভাসের মূল্যায়ন সংক্রান্ত তথ্য সরবরাহ করে থাকে। এই উপাত্তগুলো নদীর পরিবর্তিত পরিস্থিতি মূল্যায়ন, সময়োপযোগী সতর্কবার্তা জারি এবং প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবহার করা যেতে পারে। উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ