শিরোনাম
◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা ◈ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে ◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২৫ বিকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে গাছে ঝুলছিল সাবেক ব্যাংক কর্মচারীর লাশ

তপু সরকার হারুন, শেরপুর প্রতিনিধি : শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া এলাকায় সৈয়দ হুমায়ুন কবির বাবু (৬৪) নামে এক ব্যাক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ ১৫ ফেব্রুয়ারী রবিবার সকালে স্থানীয় লোকজন ওই সাবেক কৃষি ব্যাংক কর্মচারীর লাশ একটি গাছে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে গত রাতে তিনি গাছে চড়ে রশিতে গলায় ফাঁস দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

স্থানীয় একাধিক বাসিন্দা জানিয়েছেন হুমায়ূন কবির বাবু পারিবারিক কলহের জেরে মানসিক ভাবে চাপে ছিলেন। ধারণা করা হচ্ছে এ কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

  • সর্বশেষ