শিরোনাম
◈ বাংলাদেশের বিরু‌দ্ধে সিরিজ শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার ২০ জোনে বিশেষ নজরদারি কমিটি ◈ মৃত্যুর পরও রেহাই নেই : মর্গের হিমঘরে নারীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ ◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ১২:৫০ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম বিমানবন্দরে ২১ লাখ টাকার স্বর্ণসহ দুবাইফেরত যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২১ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণালংকার জব্দ করেছে বিমানবন্দর এয়ারফ্রেইট কাস্টমস শাখা ও এভসেক।

কর্মকর্তারা জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে আসা ওই যাত্রীর ব্যাগেজ স্ক্যানের সময় অলংকারসদৃশ বস্তু দেখা যায়। পরে ব্যাগেজ খুলে একটি ব্র্যাসলেট, একটি চুড়ি ও একটি আংটি পাওয়া যায়। এগুলোর মোট ওজন ১২০ গ্রামের বেশি। আনুমানিক মূল্য ২১ লাখ ৫৯ হাজার টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ৬০ কেজির বাইরে ব্যাগেজ আনার নিয়ম হলো শুল্ক পরিশোধ করে সেগুলো আনতে হয়। তবে দুবাইফেরত এই যাত্রী কাস্টমসকে কসমেটিকস আনার ঘোষণা দিয়েছিলেন। স্ক্যানিংয়ের সময় সোনার অলংকার ধরা পড়ে। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ