শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে তীব্র শীতের দাপট, তাপমাত্রা নেমে এলো ৭ ডিগ্রিতে

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রাজশাহীতে রেকর্ড হওয়া ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এ মৌসুমের সর্বনিম্ন। আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা কিছুটা ওঠানামা করতে পারে বলেও জানান তিনি।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকালের (সোমবার) তুলনায় একদিনেই তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। এর ফলে চলতি শীত মৌসুমে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, সোমবার (৫ জানুয়ারি) রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালজুড়ে ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করলেও কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

এদিকে আজ দেশের ১০টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো— রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা।

চলতি মাসের শুরুতে আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছিল, জানুয়ারি মাসে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে একটি তীব্র আকার ধারণ করতে পারে।

  • সর্বশেষ