শিরোনাম
◈ বাংলাদেশের বিরু‌দ্ধে সিরিজ শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার ২০ জোনে বিশেষ নজরদারি কমিটি ◈ মৃত্যুর পরও রেহাই নেই : মর্গের হিমঘরে নারীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ ◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ১১:৫৬ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটি টাকার বিলাসবহুল গাড়ি টানা দুই দিন পড়ে ছিল রাস্তার পাশে, এরপর যা জানাগেল

চট্টগ্রাম নগরের একটি অভিজাত আবাসিক এলাকায় টানা দুই দিন সড়কের ওপর পড়ে থাকতে দেখা গেছে মার্সিডিজ ব্র্যান্ডের একটি বিলাসবহুল গাড়ি।

কোটি টাকার বেশি দামের গাড়িটি দীর্ঘ সময় একই স্থানে পড়ে থাকায় এলাকাবাসীর মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন তৈরি হয়। পরে পুলিশকে জানানো হলে গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।

সোমবার দুপুরে পাঁচলাইশ থানাধীন ওআর নিজাম আবাসিক এলাকার একটি সড়ক থেকে গাড়িটি উদ্ধার করা হয়। বর্তমানে গাড়িটি পাঁচলাইশ থানার হেফাজতে রয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ পাওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে। স্থানীয় বাসিন্দাদের বরাতে তিনি বলেন, রোববার ভোরে দুজন ব্যক্তি গাড়িটি সড়কের পাশে রেখে চলে যান। এরপর থেকে সেটি সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

Advertisement

তবে ওই ব্যক্তিরা কারা এবং কী কারণে গাড়িটি সড়কে ফেলে রেখে যান—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান ওসি।

তিনি আরও বলেন, গাড়িটির প্রকৃত মালিককে শনাক্ত করার প্রক্রিয়া চলছে। মালিকের পরিচয় নিশ্চিত হলে ঘটনার পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এদিকে চট্টগ্রাম বিআরটিএ সূত্র জানিয়েছে, গাড়িটিতে যে নম্বর প্লেট ব্যবহার করা হয়েছিল তা ছিল একটি ‘গ্যারেজ নম্বর’। সাধারণত নতুন আমদানিকৃত বা অস্থায়ী ব্যবহারের ক্ষেত্রে এই ধরনের নম্বর প্লেট ব্যবহার করা হয়, যা নিয়মিত অনলাইন নিবন্ধন ডেটাবেজে অন্তর্ভুক্ত থাকে না।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা বিআরটিএ কার্যালয়ের সংরক্ষিত নথিতে নম্বরটি থাকলে সেখান থেকে গাড়ির মালিকের পরিচয় শনাক্ত করা সম্ভব হতে পারে।

  • সর্বশেষ