শিরোনাম
◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার ◈ দ্রুত ঋণের নামে লোন অ্যাপের ফাঁদে সর্বস্বান্ত, ৩৫০০ টাকার ঋণে গুনতে হলো ১০ হাজার ◈ নেপালে ভয়াবহ হড়পা বান: মৃত ৬১৬, নিখোঁজ শতাধিক; হেলিকপ্টারে চলছে উদ্ধার অভিযান ◈ কেয়াবন উজাড়ে সেন্ট মার্টিনে ফের রিসোর্টের হিড়িক, হুমকিতে জীববৈচিত্র্য

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ১১:০৫ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ফেসবুকের মাধ্যমে খবর পাই, আমার ভাই রাস্তায় মরে পড়ে আছে’

কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় আশিক চৌধুরী (২০) নামে গ্রামীণফোনের এক বিক্রয়কর্মী নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর ভাঙা বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক চৌধুরী উপজেলার আমলা সদরপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মোহর আলী চৌধুরীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কর্মস্থল থেকে কাজ শেষ করে রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আশিক। পথিমধ্যে মিরপুর ভাঙা বটতলা এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের ভাই তুহিন চৌধুরী বলেন, ‘আমার ভাই গ্রামীণফোনে চাকরি করত। রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় সে মারা গেছে। আমরা ফেসবুকের মাধ্যমে খবর পাই যে আমার ভাই রাস্তায় মরে পড়ে আছে। পরে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি।’

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহটি মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের বাবা ও পরিবারের সদস্যরা বর্তমানে থানায় অবস্থান করছেন। তাদের সঙ্গে আলোচনা করে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ