শিরোনাম
◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫১ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতায় এতিমদের মধ্যে খাবার বিতরণ করলেন সাবেক এমপি তৃপ্তি

আজিজুল হক, বেনাপোল: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় যশোরের বেনাপোলে  খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে  বেনাপোল পৌর বিএনপির আয়োজনে বেনাপোলে বাগে জান্নাত এতিমখানায় এ দোয়া অনুষ্ঠিত হয়।  এসময় অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বেনাপোলবাসীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়।

দোয়া অনুষ্ঠান  শেষে এতিম ও শিক্ষার্থীদের নিজ হাতে মধ্যাহ্নভোজ করান সাবেক যশোর ১- আসনের সংসদ সদস্য ও এবারের ধানের শিষের মনোনিত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।

এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন,সাধারন সম্পাদক আবু তাহের ভারত, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা সহ বিএনপিও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা,কর্মীরা।

  • সর্বশেষ