আজিজুল হক, বেনাপোল: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় যশোরের বেনাপোলে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বেনাপোল পৌর বিএনপির আয়োজনে বেনাপোলে বাগে জান্নাত এতিমখানায় এ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বেনাপোলবাসীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়।
দোয়া অনুষ্ঠান শেষে এতিম ও শিক্ষার্থীদের নিজ হাতে মধ্যাহ্নভোজ করান সাবেক যশোর ১- আসনের সংসদ সদস্য ও এবারের ধানের শিষের মনোনিত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন,সাধারন সম্পাদক আবু তাহের ভারত, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা সহ বিএনপিও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা,কর্মীরা।