শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ০২:৫৮ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে আরও একটি এফআইআর

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের হাদি হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করে আইনের জালে জড়িয়ে পড়তে চলেছেন। মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে আইনি ব্যবস্থা নেয়ার দাবিতে সমাজ মাধ্যমেও জোরদার দাবি উঠেছে।

গত দুদিনে মমতার বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের হয়েছে। বৃহস্পতিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’ । রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের সাইবার ক্রাইমে এই অভিযোগ জানানো হয়েছে। তৃণমূলনেত্রীর বিরুদ্ধে আইন মেনে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণের আর্জিও জানানো হয়েছে আজ। এর আগে রিঙ্কু চট্টোপাধ্যায় সিংহ নামে এক আইনজীবী শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় মমতার বিরুদ্ধে একই ঘটনায় এফআইআর দায়ের করেন।

advertisement

গত ২ জুন কলকাতার ধমর্তলার ওয়াই চ্যানেলে নির্বাচনে পরাজয়ের পর প্রথম প্রকাশ্য রাজনৈতিক কমর্সূচিতে যোগ দিয়ে আচমকাই তৃণমূল কংগ্রেস নেত্রী বাংলাদেশের একটি বহুল আলোচিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তোলেন। যদিও তিনি সরাসরি কোনও ব্যক্তির নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্যে বাংলাদেশের ওসমান হাদি হত্যার ঘটনাকেই ইঙ্গিত করা হয়েছে বলে অভিযোগ।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশের একটি বড় হত্যাকাণ্ডের অভিযুক্তদের রাজ্যের এসটিএফ গ্রেপ্তার করেছিল।পাশাপাশি তিনি দাবি করেন, ওই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কী তথ্য সামনে এসেছিল, সে বিষয়ে তিনি সবই জানেন। তার বক্তব্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ভূমিকাও উঠে আসে। তিনি বলেন, দেশের স্বার্থের কথা উল্লেখ করে কিছু তথ্য প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছিল বলে তিনি জানান।

advertisement

মমতার এই মন্তব্য নিয়ে রাজনীতিতে সোরগোল তৈরি হয়েছে। অবশ্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্রমন্ত্রী এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেয়নি।

হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী লালবাজার সাইবার ক্রাইম শাখার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে লেখা চিঠিতে দাবি করেছেন, মমতার মন্তব্যের জন্য বিশ্বে ভারতের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তৃণমূলনেত্রীর মন্তব্য ‘দেশদ্রোহিতার’ শামিল। দেশের গরিমা এবং নাগরিকদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে মমতার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেয়ার জন্য পুলিশের কাছে আর্জি জানিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনটি।

advertisement

গত বছরের ১২ ডিসেম্বর ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা হয়। পরে সিঙ্গাপুরের হাসপাতালে তার মৃত্যু হয়। সেই হত্যায় অভিযুক্তদের পশ্চিমবঙ্গর বনগাঁ থেকে পুলিশ গ্রেপ্তার করে।

 

  • সর্বশেষ