শিরোনাম
◈ বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেও খোঁজ নেয়নি কেউ, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা ◈ ইউ আর ফাকিং ক্রেজি, আমি না থাকলে জেলে পচতে হতো, সবাই তোমাকে ঘৃণা করে: ফোনালাপে নেতানিয়াহুকে ধমক ট্রাম্পের ◈ মা হারালেন ভার‌তে সাফ খেলতে যাওয়া নারী দলের ফুটবলার শিউলি আ‌জিম ◈ তামাকের টাকায় চলছে রাষ্ট্র: চীনের বছরে ২.৪০ লাখ কোটি সিগারেট বিক্রি হয় সারা বিশ্বের মোট বিক্রির প্রায় অর্ধেক ◈ আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলেও দে‌শে সরকার কেন জ্বালানি তেলের দাম বাড়ালো? ◈ সাক্ষ্যগ্রহণ শুরু, আদালতে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা ◈ জি‌নে‌দিন জিদান খেলেছেন ফ্রান্সের হয়ে, ছেলে লুকা জিদান কেন আলজেরিয়ার বিশ্বকাপ দ‌লে? ◈ দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন ◈ আ‌ইসি‌সি প‌রিবর্তন আন‌লো নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিতে  ◈ বিএনপির কার্যালয়সহ ১৫ বাড়িতে আ.লীগ নেতাকর্মীদের ভাঙচুর-লুটপাট

প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ০২:৪৮ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাখো শ্রমিকের সুরক্ষায় ৬৭ খাতকে মজুরি ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ

দেশের আরও ৬৭টি শিল্প ও সেবা খাতকে ন্যূনতম মজুরি কাঠামোর আওতায় আনার প্রস্তাব দিয়েছে ন্যূনতম মজুরি বোর্ড। এসব খাতকে আনুষ্ঠানিক মজুরি নিয়ন্ত্রণ ব্যবস্থার অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে বিপুলসংখ্যক শ্রমিক বিভিন্ন অনানুষ্ঠানিক খাতে কর্মরত থাকলেও তারা ন্যূনতম মজুরি, বেতনসহ ছুটি, স্বাস্থ্য সুবিধা কিংবা অন্যান্য শ্রম সুরক্ষার বাইরে রয়েছেন। নতুন খাতগুলোকে মজুরি কাঠামোর আওতায় আনা হলে এসব শ্রমিকের জন্য প্রাতিষ্ঠানিক সুরক্ষা নিশ্চিত হওয়ার সুযোগ তৈরি হবে।

সম্প্রতি ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান মামুনুর রশীদ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে উৎপাদন, সেবা ও পরিবহন খাতের বিস্তৃত পরিসরের শিল্পকে ন্যূনতম মজুরি ব্যবস্থার আওতায় আনার প্রস্তাব দেন। মজুরি বোর্ড সূত্রে জানা গেছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রিয়াল ক্লাসিফিকেশন-২০২০’ এবং ‘সার্ভে অব ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ-২০১৯’ প্রতিবেদনের ভিত্তিতে এসব খাত চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া শ্রমিক ও মালিকপক্ষের বিভিন্ন আবেদন এবং বোর্ডের সভায় হওয়া আলোচনা বিবেচনায় নেওয়া হয়েছে।

মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ জানান, গত ১৭ ফেব্রুয়ারি ৬৭টি বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন শিল্প খাতের তালিকা শ্রম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন প্রস্তাবিত খাতগুলোর মধ্যে রয়েছে জাহাজ নির্মাণশিল্প, সুপারশপ, বেসরকারি টেলিভিশন চ্যানেল, রিয়েল এস্টেট, বেসরকারি বিমা, কিন্ডার গার্টেন ও কোচিং সেন্টার, ট্রাভেল এজেন্সি, কুরিয়ার সার্ভিস, চিকিৎসা সরঞ্জাম উৎপাদন, মোবাইল নেটওয়ার্ক অপারেটর, নাটক ও চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান, ডেকোরেটর ও ক্যাটারিং সেবা, বিশুদ্ধ পানীয় জল উৎপাদন ও বোতলজাতকরণসহ বিভিন্ন খাত। এ ছাড়া সড়ক ও মহাসড়ক নির্মাণ, বিমান কার্গো সেবা, ফুল চাষ, পশু প্রজনন খামার, চিনি ও মিষ্টান্ন উৎপাদন, কম্পিউটার ও যন্ত্রাংশ উৎপাদন, বৈদ্যুতিক তার ও কেবল উৎপাদন, মোটরযান উৎপাদন, খেলনা ও ক্রীড়া সামগ্রী উৎপাদন, মোবাইল ফোন ও আনুষঙ্গিক যন্ত্রাংশ উৎপাদন এবং অভ্যন্তরীণ ও সামুদ্রিক যাত্রী ও পণ্য পরিবহন সেবাও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে সরকার ইতোমধ্যে ১৫টি নতুন খাতের জন্য মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করেছে। এসব খাতের মধ্যে রয়েছে জাহাজ নির্মাণ, কাগজ ও পেপার বোর্ড উৎপাদন, ফোম ও ম্যাট্রেস উৎপাদন, মেলামাইন পণ্য উৎপাদন, সুপারশপ, বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল, দুগ্ধ খামার, সার কারখানা, ইটভাটা, বিনোদন পার্ক, শুঁটকি মাছ উৎপাদন, পাথর ভাঙা শিল্প, বেসরকারি বিমান পরিবহন এবং আইটি পার্ক। বর্তমানে ৪৭টি খাতের মধ্যে ৪৪টির ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। বাকি তিনটি খাত সিরামিক, ব্যাটারি উৎপাদন এবং রং ও রাসায়নিক শিল্পের মজুরি নির্ধারণে আলোচনা চলছে।

শ্রম অধিকার কর্মীরা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, আরও বেশি শিল্প খাতকে আনুষ্ঠানিক মজুরি কাঠামো ও শ্রম সুরক্ষার আওতায় আনা সময়োপযোগী উদ্যোগ। তবে মূল্যস্ফীতি, পারিবারিক ব্যয় এবং মাথাপিছু আয়ের মতো সূচক বিবেচনায় একটি জাতীয় ন্যূনতম মজুরি কাঠামো চালুর প্রয়োজন রয়েছে, যাতে শ্রমিকরা জীবিকা নির্বাহের উপযোগী মজুরি পান।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, দেশের মোট শ্রমশক্তির প্রায় ৮৪ শতাংশ বা ৫ কোটি ৮০ লাখের বেশি মানুষ অনানুষ্ঠানিক খাতে কর্মরত। এসব কর্মসংস্থানের বেশির ভাগই জাতীয় শ্রম আইনের আওতার বাইরে থাকায় শ্রমিকরা মৌলিক সুরক্ষা থেকে বঞ্চিত হন। ‍উৎস: বিডি-প্রতিদিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়