শিরোনাম
◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির ◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা ◈ রাজধানীতে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ◈ আইসি‌সি র‌্যা‌ঙ্কিং‌, টেস্ট ক্রিকে‌টে বাংলাদেশ এখন ৬ নম্বর দল ◈ রাজনৈতিক মতাদর্শ নয়, সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ চলতি সপ্তাহে সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ ◈ দ্বিতীয় টে‌স্টে নাকাল বাংলাদেশ, টাইগার‌দের বিধ্বস্ত করে জিতলো অস্ট্রেলিয়া ◈ বিডা, বেজা ও পিপিপিএ একীভূত, যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’র ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট ছুটি পাবেন না যারা ◈ একই পরিবারের ৪ জনকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ১১:৩৯ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মা হারালেন ভার‌তে সাফ খেলতে যাওয়া নারী দলের ফুটবলার শিউলি আ‌জিম

নিজস্ব প্রতি‌বেদক : বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের খে‌লোয়াড় শিউলি আ‌জি‌মের মা বাসনা আ‌জিম মারা গে‌ছেন। বুধবার (৩ জুন) নেপালের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে আজ সকাল ৭টায় বামবেলিম অ্যাথলেটিক গ্রাউন্ডে অনুশীলন করার কথা ছিল বাংলাদেশের।

শোকসন্তপ্ত শিউলির পাশে থাকতে অনুশীলন বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ দল অনুশীলন মাঠে আসেনি।

দল থেকে জানানো হয়েছে মঙ্গলবার আর অনফিল্ড কোনো অনুশীলন হবে না। নি‌জের বুকের ব্যথার জন‍্য মালদ্বীপের বিপক্ষে ৪-২ গোলে জয় পাওয়া ম‍্যাচে খেলতে পারেননি শিউলি। ভারত ম্যাচের আগে অনুশীলনে ফেরেন তিনি। তবে, ৩-০ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচেও তাকে খেলাননি কোচ পিটার জেমস বাটলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়