শিরোনাম
◈ বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেও খোঁজ নেয়নি কেউ, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা ◈ ইউ আর ফাকিং ক্রেজি, আমি না থাকলে জেলে পচতে হতো, সবাই তোমাকে ঘৃণা করে: ফোনালাপে নেতানিয়াহুকে ধমক ট্রাম্পের ◈ মা হারালেন ভার‌তে সাফ খেলতে যাওয়া নারী দলের ফুটবলার শিউলি আ‌জিম ◈ তামাকের টাকায় চলছে রাষ্ট্র: চীনের বছরে ২.৪০ লাখ কোটি সিগারেট বিক্রি হয় সারা বিশ্বের মোট বিক্রির প্রায় অর্ধেক ◈ আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলেও দে‌শে সরকার কেন জ্বালানি তেলের দাম বাড়ালো? ◈ সাক্ষ্যগ্রহণ শুরু, আদালতে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা ◈ জি‌নে‌দিন জিদান খেলেছেন ফ্রান্সের হয়ে, ছেলে লুকা জিদান কেন আলজেরিয়ার বিশ্বকাপ দ‌লে? ◈ দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন ◈ আ‌ইসি‌সি প‌রিবর্তন আন‌লো নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিতে  ◈ বিএনপির কার্যালয়সহ ১৫ বাড়িতে আ.লীগ নেতাকর্মীদের ভাঙচুর-লুটপাট

প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ১০:১০ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুতুবদিয়া ও কক্সবাজারে ১০ দিনের সতর্কতা জারি বিমান বাহিনীর

মঙ্গলবার (২ জুন) থেকে ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত ১০ দিন কুতুবদিয়া ও কক্সবাজার উপকূলবর্তী আকাশসীমায় তাজা গোলাবর্ষণ প্রশিক্ষণ মহড়া পরিচালনা করবে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান। এ সময় সংশ্লিষ্ট ফায়ারিং রেঞ্জ এলাকা এড়িয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য বিমান, জাহাজ, ছোট নৌযান ও স্থানীয় জনসাধারণকে সতর্ক করা হয়েছে। 

বিমান সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২ জুন থেকে ১১ জুন পর্যন্ত প্রতিদিন (ছুটির দিনসহ) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ ভিজিডি-২ এবং কক্সবাজার ফায়ারিং রেঞ্জ ভিজিডি-৪৩ এলাকায় আকাশে তাজা গোলাবর্ষণ প্রশিক্ষণ মহড়া পরিচালিত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভিজিডি-২ রেঞ্জের বিপজ্জনক উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০ হাজার ফুট এবং ভিজিডি-৪৩ রেঞ্জের বিপজ্জনক উচ্চতা ২৬ হাজার ফুট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ সময়সীমায় সংশ্লিষ্ট জলসীমা ও আকাশসীমায় বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিমান বাহিনী জানিয়েছে, মহড়া চলাকালে বিমান, জাহাজ, ট্রলার, মাছ ধরার নৌকা ও অন্যান্য ছোট নৌযানকে গোলা বর্ষণের নির্ধারিত এলাকা পরিহার করে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। একইসঙ্গে কুতুবদিয়া দ্বীপ সংলগ্ন এলাকার জনসাধারণকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে বিমান সদর দপ্তরের পক্ষ থেকে গণসচেতনতা বৃদ্ধিতে বিশেষ প্রচার কার্যক্রম চালানোর অনুরোধ জানানো হয়েছে। এর অংশ হিসেবে সোমবার (১ জুন) থেকে ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনের ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্র এবং বেসরকারি টেলিভিশনগুলোকে বাংলা, ইংরেজি ও স্থানীয় সংবাদের আগে প্রতিদিন অন্তত দুইবার বিপজ্জনক এলাকার মানচিত্রসহ সতর্কতামূলক ঘোষণা প্রচারের অনুরোধ করা হয়েছে।

সূত্র: আর টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়