শিরোনাম
◈ বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেও খোঁজ নেয়নি কেউ, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা ◈ ইউ আর ফাকিং ক্রেজি, আমি না থাকলে জেলে পচতে হতো, সবাই তোমাকে ঘৃণা করে: ফোনালাপে নেতানিয়াহুকে ধমক ট্রাম্পের ◈ মা হারালেন ভার‌তে সাফ খেলতে যাওয়া নারী দলের ফুটবলার শিউলি আ‌জিম ◈ তামাকের টাকায় চলছে রাষ্ট্র: চীনের বছরে ২.৪০ লাখ কোটি সিগারেট বিক্রি হয় সারা বিশ্বের মোট বিক্রির প্রায় অর্ধেক ◈ আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলেও দে‌শে সরকার কেন জ্বালানি তেলের দাম বাড়ালো? ◈ সাক্ষ্যগ্রহণ শুরু, আদালতে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা ◈ জি‌নে‌দিন জিদান খেলেছেন ফ্রান্সের হয়ে, ছেলে লুকা জিদান কেন আলজেরিয়ার বিশ্বকাপ দ‌লে? ◈ দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন ◈ আ‌ইসি‌সি প‌রিবর্তন আন‌লো নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিতে  ◈ বিএনপির কার্যালয়সহ ১৫ বাড়িতে আ.লীগ নেতাকর্মীদের ভাঙচুর-লুটপাট

প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ০৯:৪০ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর ক‌তো ভা‌লো খেল‌লে বৈভব‌কে ভারতীয় দ‌লে সু‌যোগ দি‌বেন, আগরকরকে প্রশ্ন জাদেজার

স্পোর্টস ডেস্ক : কিশোর প্রতিভা বৈভব সূর্যবংশীর ছক্কার ঝড় এখনও ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রে। আইপিএল শেষ হয়ে গেলেও সূর্যবংশীর ব্যাটিংয়ে মজে দর্শকরা। সদ্য সমাপ্ত আইপিএলে ৭৭৬ রান করে অরেঞ্জ ক্যাপ জয়ের পাশাপাশি সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন সূর্যবংশী। আর তারপর থেকেই নতুন করে জোরালো হয়েছে একটাই প্রশ্ন, ভারতের জার্সিতে কবে দেখা যাবে বৈভব সূর্যবংশীকে?

মাত্র ১৫ বছর বয়সেই একের পর এক নজির গড়েছেন বৈভব। রেকর্ড ভাঙা আইপিএল মওশুমের পাশাপাশি জনপ্রিয়তার নিরিখেও তিনি এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম আলোচিত নাম। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার থেকে শুরু করে শচীন টেণ্ডুলকর, অনেকেই তাঁকে ভবিষ্যতে ভারতের হয়ে খেলতে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর আইপিএলেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন এই তরুণ ব্যাটার। আইপিএল ফাইনাল চলাকালীন দেশের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা সরাসরি নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরের কাছে বৈভবের ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন। জাদেজার কথায়, আর কত ভাল খেললে বৈভবকে দলে নেওয়া হবে? বয়সের কথা না ভেবে দেখুন, এর চেয়ে ভালো ব্যাটিং আর কীভাবে সম্ভব? এদিকে ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বৈভবের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দেন।

সইকিয়ার বক্তব্য, এটি অসাধারণ একটি মরশুম ছিল। বৈভব সূর্যবংশী অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার। ওর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। ওকে সর্বোচ্চ স্তরের ক্রিকেটে পৌঁছে দিতে বিসিসিআই সবরকম সাহায্য করবে।

এতদিন বৈভবের জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে বিসিসিআই প্রকাশ্যে খুব বেশি কিছু জানায়নি। গত মাসে ভারতীয় দলের আফগানিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণার সময়ে নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর স্বীকার করেছিলেন যে বৈভব অসাধারণ ব্যাটিং করেন। তবে তাঁর মতে, জাতীয় দলে সুযোগ পাওয়ার দৌড়ে এখনও কয়েকজন ক্রিকেটার এগিয়ে রয়েছেন।

আগরকর বলেন, বৈভব খুবই তরুণ এবং প্রতিশ্রুতিমান ক্রিকেটার। সেই কারণেই তাকে ভারত-এ দলে রাখা হয়েছে। তরুণদের আন্তর্জাতিক পরিবেশের অভিজ্ঞতা দেওয়াই আমাদের লক্ষ্য। বৈভব যেমন ভাল খেলেছে, তেমন আরও কয়েকজনও ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। আমরা ওকে নিয়ে খুবই আশাবাদী।

ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন ৫০ ওভারের সিরিজের জন্য ভারত-এ দলে জায়গা পেয়েছেন বৈভব। পাশাপাশি আয়ারল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজের সম্ভাব্য তালিকাতেও তাঁর নাম ছিল বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে।

সব মিলিয়ে, বৈভব সূর্যবংশীর ভারতীয় দলে অভিষেক এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। তবে নির্বাচকদের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়