শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ১২:২৫ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : আর রিয়াজ

ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুতর বিরোধের খবরকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, তাদের মধ্যে মাঝে মধ্যে মতপার্থক্য হলেও তা মূলত কৌশলগত বিষয় নিয়ে এবং শেষ পর্যন্ত তারা সমাধানে পৌঁছান।

বুধবার (৩ জুন) সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ মন্তব্য করেন। এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, লেবাননে ইসরাইলের সামরিক অভিযান নিয়ে এক ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুর প্রতি কঠোর ভাষা ব্যবহার করেছিলেন। ওই সময় ওয়াশিংটন ইরানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করছিল।

advertisement

তবে নেতানিয়াহু দাবি করেন, মতবিরোধ থাকলেও দুই দেশের সম্পর্ক দৃঢ় রয়েছে।

তিনি বলেন, ‘আমরা সকালে কোনো বিষয়ে দ্বিমত পোষণ করতে পারি, আবার বিকালের মধ্যেই একটি অভিন্ন অবস্থানে পৌঁছাতে পারি।’ তার ভাষায়, ঘনিষ্ঠ মিত্রদের মধ্যেও সব বিষয়ে একমত হওয়া সবসময় সম্ভব নয়।

advertisement

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়া ঠেকানোর চেষ্টা করছিল, তখনই ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ওই উত্তপ্ত কথোপকথন হয়। সে সময় ইরান লেবাননে ইসরাইলের সামরিক অভিযানকে কারণ দেখিয়ে ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনা স্থগিত করেছিল। বিশেষ করে বৈরুতে হিজবুল্লাহ-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার ঘটনায় তেহরান ক্ষোভ প্রকাশ করে।

খবরে বলা হয়, ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, ‘তুমি বদ্ধ উন্মাদ (ইউ আর ফাকিং ক্রেজি)। আমি না থাকলে তুমি কারাগারে থাকতে। আমি তোমাকে বাঁচিয়ে রাখছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এ কারণে সবাই ইসরাইলকেও ঘৃণা করছে।’

advertisement

পরে ট্রাম্প বিষয়টিকে হালকা করার চেষ্টা করে বলেন, তিনি রাগান্বিত ছিলেন না, তবে ইরানের সঙ্গে আলোচনা চলাকালে ইসরাইলের অব্যাহত সামরিক কর্মকাণ্ডে তিনি ‘কিছুটা বিরক্ত’ ছিলেন।

নেতানিয়াহু অবশ্য বড় ধরনের কোনো দ্বন্দ্বের কথা অস্বীকার করেন।

তিনি বলেন, ‘সেরা পরিবারগুলোর মধ্যেও কখনো কখনো কৌশলগত মতবিরোধ হয়। কিন্তু আমরা সবসময় তা সমাধানের পথ খুঁজে নিই এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই এগিয়ে যাই।’

সাক্ষাৎকারের বড় একটি অংশজুড়ে নেতানিয়াহু ইরান প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানোর বিষয়ে তিনি ও ট্রাম্প একই অবস্থানে রয়েছেন।

নেতানিয়াহুর ভাষায়, ‘আমাদের অভিন্ন লক্ষ্যগুলোর একটি হলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং সেই অস্ত্র দিয়ে ইসরাইলকে হুমকি দেওয়ার সুযোগ না দেওয়া।’

তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক মাসগুলোতে ইরানের নেতৃত্ব ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছে এবং দেশটির অভ্যন্তরে অস্থিরতার লক্ষণও দেখা যাচ্ছে।

নেতানিয়াহু ট্রাম্পকে ইসরাইলের ‘সবচেয়ে বড় বন্ধু’ হিসেবে উল্লেখ করে জানান, দুই নেতার মধ্যে নিয়মিত যোগাযোগ হয়।

তিনি বলেন, ‘আমি প্রায় প্রতি দুই দিন অন্তর তার সঙ্গে কথা বলি।’

একই সঙ্গে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের চাপ সৃষ্টির নীতি এবং বৃহত্তর সমঝোতা প্রতিষ্ঠার প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ট্রাম্প লেবাননে আংশিক যুদ্ধবিরতির ঘোষণা দিলেও ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ পুরোপুরি থামেনি। অন্যদিকে ইরান বারবার বলেছে, লেবাননের পরিস্থিতি ও ওয়াশিংটনের সঙ্গে তাদের সম্পর্ক পরস্পর সম্পর্কিত এবং দীর্ঘমেয়াদি কোনো সমঝোতায় উভয় বিষয়ই অন্তর্ভুক্ত থাকতে হবে।

বুধবার উপসাগরীয় অঞ্চলেও উত্তেজনা আরও বৃদ্ধি পায়। ইরান কুয়েতে নতুন হামলা চালায় এবং একই সময়ে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় নতুন সামরিক অভিযান পরিচালনা করে।

  • সর্বশেষ