শিরোনাম
◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, স্বামী-স্ত্রী পরিচয়ের তথ্য নিয়ে যা বলল পরিবার ◈ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে জোড়া ধাক্কা ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ, জানালেন শামা ওবায়েদ

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৭ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমে ১৩.৭ ডিগ্রি

জামাল হোসেন খোকন, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ভোর ৬টায়ও একই তাপমাত্রা রেকর্ড করা হয়; তখন বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, আর সকাল ৯টায় তা কমে দাঁড়ায় ৮৭ শতাংশে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জামিনুর রহমান জানান, রাত ও ভোরের তাপমাত্রা আগামী কয়েকদিন আরও কমতে পারে। তিনি বলেন, “এই শীত মৌসুমে এটি এখন পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা হলেও দেশের সর্বনিম্ন নয়।”

এদিকে, তাপমাত্রা কমে যাওয়ায় চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বেড়েছে। সকাল ৯টার পর রোদ উঠলেও হিমেল বাতাসে শীতের প্রভাব কাটছে না। শহরে সকাল থেকে মানুষের চলাচল ছিল কম; প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হননি। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ—শ্রমিক, ভ্যানচালক ও রিকশাচালকরা শীত ঠেকাতে হিমশিম খাচ্ছেন।

  • সর্বশেষ