শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৭ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমে ১৩.৭ ডিগ্রি

জামাল হোসেন খোকন, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ভোর ৬টায়ও একই তাপমাত্রা রেকর্ড করা হয়; তখন বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, আর সকাল ৯টায় তা কমে দাঁড়ায় ৮৭ শতাংশে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জামিনুর রহমান জানান, রাত ও ভোরের তাপমাত্রা আগামী কয়েকদিন আরও কমতে পারে। তিনি বলেন, “এই শীত মৌসুমে এটি এখন পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা হলেও দেশের সর্বনিম্ন নয়।”

এদিকে, তাপমাত্রা কমে যাওয়ায় চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বেড়েছে। সকাল ৯টার পর রোদ উঠলেও হিমেল বাতাসে শীতের প্রভাব কাটছে না। শহরে সকাল থেকে মানুষের চলাচল ছিল কম; প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হননি। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ—শ্রমিক, ভ্যানচালক ও রিকশাচালকরা শীত ঠেকাতে হিমশিম খাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়