শিরোনাম
◈ বৈধ অস্ত্রের ভয়-ভীতি দেখালে কী শাস্তি, জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০১:১৭ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অন্তত ১০০, বাড়িঘর-দোকান ভাঙচুর

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১০০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর এবং লুটপাটের ঘটনাও ঘটেছে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজারে এ সংঘর্ষ শুরু হয়, যা দীর্ঘ সময় ধরে চলতে থাকে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকার নুর মাতুব্বর ও জাহিদ মাতুব্বর গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর ধারাবাহিকতায় শনিবার সকালে দু’পক্ষ দেশীয় অস্ত্র—ঢাল, সরকি, ইট-পাটকেল নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে কয়েকটি গ্রামের আরও অনেক লোক এতে যোগ দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০০ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় বহু বাড়িঘর ও দোকান ভাঙচুর করা হয় এবং কিছু জায়গায় লুটপাটের অভিযোগও পাওয়া গেছে।

তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সংঘর্ষ চলমান ছিল বলে জানা গেছে।

সালথা থানার ওসির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মারুফ হাসান বলেন, “পুলিশ ও সেনাবাহিনী মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। পরে বিস্তারিত জানানো হবে।”

  • সর্বশেষ