শিরোনাম
◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায় 

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০১:১৭ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অন্তত ১০০, বাড়িঘর-দোকান ভাঙচুর

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১০০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর এবং লুটপাটের ঘটনাও ঘটেছে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজারে এ সংঘর্ষ শুরু হয়, যা দীর্ঘ সময় ধরে চলতে থাকে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকার নুর মাতুব্বর ও জাহিদ মাতুব্বর গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর ধারাবাহিকতায় শনিবার সকালে দু’পক্ষ দেশীয় অস্ত্র—ঢাল, সরকি, ইট-পাটকেল নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে কয়েকটি গ্রামের আরও অনেক লোক এতে যোগ দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০০ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় বহু বাড়িঘর ও দোকান ভাঙচুর করা হয় এবং কিছু জায়গায় লুটপাটের অভিযোগও পাওয়া গেছে।

তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সংঘর্ষ চলমান ছিল বলে জানা গেছে।

সালথা থানার ওসির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মারুফ হাসান বলেন, “পুলিশ ও সেনাবাহিনী মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। পরে বিস্তারিত জানানো হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়