শিরোনাম
◈ তাঁবু রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ, আয় ২৩ কোটি ডলারের বেশি ◈ জিম্বাবুয়ের কাছে হারের পর ক্রিকেটার‌দের তা‌মিম বল‌লেন, ক‌ঠোর প‌রিশ্রম চা‌লি‌য়ে যাও রেজাল্ট পা‌বে ◈ টানা পাঁচ দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন নগরবাসী ◈ বৈধ অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ১১:১১ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতকানিয়ায় পারিবারিক কলহের জের, ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় রবিবার (৯ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর কাঞ্চনা নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আহমেদ হোসেন (৫২) উত্তর কাঞ্চনা নয়াপাড়া এলাকার বাসিন্দা।

এদিকে ঘটনার ৫ ঘন্টা পর বাঁশখালী উপজেলার পুকুরিয়া চৌমুহনী বাজার এলাকা থেকে ঘাতক রিয়াদকে আটক করে সাতকানিয়া থানার একটি টিম। পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঘাতক রিয়াদকে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হবে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাউসার বলেন,“ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ মাঠে নামে। থানার কর্মকর্তা এসআই মোহাম্মদ জহির আমিন, এসআই মাহবুল করিম ও এসআই ইদ্রিসসহ থানার চৌকস টিম রিয়াদকে আটক করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতের ছেলে রিয়াদ হোসেন এক বছর আগে পরিবারের অমতে বিয়ে করেন। পারিবারিক বাধা থাকায় স্ত্রীকে নিয়ে বাবার ঘরে ঢুকতে পারেননি তিনি। তবে, স্ত্রীকে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী একটি ভাড়া বাসায় থাকতে শুরু করেন রিয়াদ। ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে শুরু করেন জীবিকা নির্বাহ। ঘরে ঢুকতে দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে বাবা-ছেলের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো।

Advertisement

রবিবার সন্ধ্যার দিকে এ বিষয়ে পাড়ার লোকজন নিয়ে বাড়ির উঠানে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে কথাকাটাকাটির একপর্যায়ে ছেলেকে টর্চলাইট দিয়ে আঘাত করেন বাবা। বৈঠকে বিষয়টি অমীমাংসিত রয়ে যায়। পরে আহমেদ হোসেন বাড়ি থেকে ১০০ গজ দূরে একটি ব্রিজের ওপর অন্ধকারে গিয়ে বসে থাকে। সেখানে গিয়ে বাবাকে ছুরি দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায় রিয়াদ। পরে আহমেদ হোসেনের চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ সাদত ইসলাম মিরাজ বলেন, ‘গলার ডান পাশে ধারালো কোনো কিছুর আঘাতে আহমেদ হোসেনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।’ 

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘অভিযুক্ত রিয়াদ হোসেন বিয়ে করার পর পারিবারিক কলহ শুরু হয়। পরে এসব বিষয় নিয়ে তার বাবার সঙ্গে মনোমালিন্য দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে রবিবার রাতে উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ছেলে তার বাবার গলায় ছুরিকাঘাত করলে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। 

  • সর্বশেষ