শিরোনাম
◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বিপুল পরিমাণ মাদকসহ মাদক সম্রাজ্ঞী শাহেদা তার সহযোগীসহ গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে মাদক সম্রাজ্ঞী শাহেদা (৪৫) ও তার সহযোগী রেখাকে (৩৫) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। 

শনিবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শহরের গুহলক্ষ্মীপুর বস্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযান চলাকালে শাহেদার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৮০০ পিস ইয়াবা, চার কেজি গাঁজা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন।

যৌথবাহিনীর সদস্যরা জানান, শাহেদা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও তিনি এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন।

ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ