শিরোনাম
◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্লাস বন্ধ করে হাত ধোয়ার জন্য উপজেলা পরিষদে আনা হলো শিক্ষার্থীদের

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে হাত ধোয়ার জন্য ক্লাস বাদ দিয়ে উপজেলা পরিষদে আনা হলো শিক্ষার্থীদের। বুধবার দুপুরে উপজেলা পরিষদে গিয়ে এমন চিত্র দেখা গেছে। এসময় শিক্ষার্থীরা স্কুল ড্রেস পড়েই উপজেলা পরিষদ মাঠে তীব্র রোদ ও গরমে শহিদ মিনার ও গাছের নিচে বসে থাকতে দেখা যায়। 

জানা যায়, প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালন করে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। বুধবার দুপুরে দিবসটি উপলক্ষ্যে শিক্ষার্থীদের সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় থেকে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষাথীদের ক্লাস বাদ দিয়ে হাত ধোয়ার জন্য উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয়। এরপর প্রথমে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নিয়ে গেলে সেখান থেকে আবার উপজেলা পরিষদ মাঠে নিয়ে যাওয়া হয় শিক্ষার্থীদের।

সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ওয়াজেদা পারভীন বলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ স্যারের কথায় ৩ ক্লাসের শিক্ষার্থীদের উপজেলা পরিষদে হাত ধোয়া দিবসে পাঠানো হয়েছে। সরকারী প্রোগ্রাম তাই।

সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমার বলেন, উপজেলা শিক্ষা অফিস থেকে আমাদের কিছু শিক্ষার্থীদের উপজেলা পরিষদে হাত ধোয়া দিবসে পাঠানোর জন্য বলা হয়েছে। তাই আমরা পাঠিয়েছি। তাছাড়া আমাদের কর্মবিরতি চলছে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ বলেন, এটা প্রশাসনের কর্মস‚চি। তাই প্রশাসন চাইলে যে কোন সরকারী কর্মসূচিতে শিক্ষার্থীদের নিয়ে আসতে পারে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের উপ-সহকারী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বিদ্যালয় গুলোতে বর্তমান ক্লাস চলছে না। তাই তাদের হাত ধোয়া কর্মসুচিতে আনা হয়েছে।

  • সর্বশেষ