শিরোনাম
◈ একসঙ্গে দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি ◈ হঠাৎ শোঁ শোঁ শব্দ, নিমিষেই পানির স্রোত-কাদা-পাথরের ঢল; আমগাছ আঁকড়ে বেঁচে গেলেন নেপালি শ্রমিক ◈ দে‌শে সার সংকট আছে নাকি নেই? ◈ ভূমিকম্প, হিমবাহ নাকি ভারী বৃষ্টি : ভয়াবহ বন্যার কারণ খুঁজতে দিশাহারা নেপাল ◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা ◈ নেপালে পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, তালিকায় নেই কোনো বাংলাদেশি

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে সেনাবাহিনীর হাতে মাদকসহ তিনজন আটক 

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে: জামালপুরের সরিষাবাড়ীতে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনীর টহলরত টিম। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ) রাত ১০টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া একুশের মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ডোয়াইল ইউনিয়নের হাসরা মাজালিয়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে রুবেল মিয়া, জয়নাল আবেদীনের ছেলে হারুন অর রশীদ ও আজিজুল হকের ছেলে জহুরুল বাবু। 

জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে তারাকান্দি সেনাবাহিনীর ক্যাম্পের ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপন এর নেতৃত্বে একটি দল টহলে বের হয়। এসময়  পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া একুশের মোড় এলাকায় টহল চলাকালীন সন্দেহভাজন তিন ব্যাক্তিকে তল্লাশি করে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা পাওয়া গেলে তাদের আটক করা হয়। পরে রাত ১২ টার দিকে আটককৃতদের তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়। 

এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আমিনুল ইসলাম বলেন, আটকের পর মাদকসহ আটককৃত ৩ জনকে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করেছে সেনাবাহিনী। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়। 

  • সর্বশেষ