শিরোনাম
◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি ◈ হঠাৎ শোঁ শোঁ শব্দ, নিমিষেই পানির স্রোত-কাদা-পাথরের ঢল; আমগাছ আঁকড়ে বেঁচে গেলেন নেপালি শ্রমিক ◈ দে‌শে সার সংকট আছে নাকি নেই? ◈ ভূমিকম্প, হিমবাহ নাকি ভারী বৃষ্টি : ভয়াবহ বন্যার কারণ খুঁজতে দিশাহারা নেপাল ◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা ◈ নেপালে পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, তালিকায় নেই কোনো বাংলাদেশি ◈ জ্বালানি সংকটে শিল্পকারখানায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা, উৎপাদনক্ষমতা ছাড়িয়েছে ৬০০ মেগাওয়াট

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০৮:৩৫ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ইউনিয়ন চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

ফারুক আহাম্মদ,ব্রাহ্মণপাড়া(কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৩নং চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুককে পদচ্যুত করা হয়েছে। ইউনিয়ন পরিষদের ১০ জন সদস্য তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন এবং তদন্তে উত্থাপিত অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় সরকার তাঁর পদ শূন্য ঘোষণা করেছে।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯–এর ৩৯(১৩) ধারার বিধান অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান ফারুকের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের সদস্যরা সাতটি অভিযোগ আনেন। এর মধ্যে রয়েছে—হোল্ডিং ট্যাক্স ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাত, ১৩ মাস ধরে পরিষদের সদস্যদের সম্মানী ভাতা না দেওয়া, উন্নয়ন প্রকল্প এককভাবে গ্রহণ, অফিসে নিয়মিত না আসা, গর্ভবতী মহিলাদের ভাতার কার্ড সভা ছাড়াই বিতরণ, ১ শতাংশ টাকার প্রকল্পে অনিয়ম এবং সড়ক নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাত।

এসব অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় অনাস্থা প্রস্তাব অনুমোদন করে চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে গেজেট বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, এই বিষয়ে আমরা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের চিঠি পেয়েছি। এর প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ সিদ্ধান্ত যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

  • সর্বশেষ