শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০৭:৪৩ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ডোনাল্ড ট্রাম্পের জন্য কারাগারই সবচেয়ে উপযুক্ত জায়গা :  কলম্বিয়ার প্রেসিডেন্ট

এল আর বাদল : কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলি আক্রমণের জন্য সরাসরি দায়ী এবং গাজার জনগণের গণহত্যায় তাদের সহযোগী বলে অভিযুক্ত করেছেন।

কলম্বিয়ার রাষ্ট্রপতি প্রাসাদে দেয়া এক ভাষণে তিনি জোর দিয়ে বলেছেন: “ট্রাম্পের একমাত্র প্রাপ্য স্থান হল কারাগার, কারণ তিনি গাজায় গণহত্যায় ইহুদিবাদী ইসরায়েলের সহযোগী। --- পার্সটু‌ডে

advertisement

পেট্রো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্ভাব্য মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় তাকে গ্রেপ্তারেরও আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, কলম্বিয়ার রাষ্ট্রপতির এই আহ্বান আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় বাস্তবায়নের কাঠামোর মধ্যেই পড়ে, যা ২০২৪ সালে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং ইসরায়েলি প্রাক্তন যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

advertisement

কলম্বিয়ার রাষ্ট্রপতি আরও ঘোষণা করেছেন যে এই পরিস্থিতির কারণে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা করা হবে এবং ইহুদিবাদী ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করা হবে। কলম্বিয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিল কয়েক মাস আগে। 

ফিলিস্তিনকে মুক্ত করার জন্য গাজায় গণহত্যার বিরোধী দেশগুলোর একটি যৌথ সেনাবাহিনী গঠনের আহ্বান জানিয়ে পেট্রো আবারও বলেছেন: "জাতিসংঘ এমন একটি সরকারের সামনে নতজানু হয় যারা গাজার জনগণের বিরুদ্ধে গণহত্যার অপরাধে ইহুদিবাদী সরকারের সঙ্গে শরিক; তাই আসুন আমরা নিজেরাই পদক্ষেপ নিই।"

advertisement

এর আগেও তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে এক ধরনের আহ্বান জানিয়েছিলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফিলিস্তিনিদের সমর্থনে আয়োজিত বিক্ষোভ-মিছিলেও অংশ নেন এবং মজলুম গাজাবাসীর প্রতি তার সমর্থনের কথা জানান।

  • সর্বশেষ