শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪২ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশ: রাশিয়া ও ইউক্রেনকে তুরস্কের কড়া বার্তা

ব্ল্যাক সি (কৃষ্ণসাগরে) অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে রাশিয়া ও ইউক্রেনকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তুরস্ক। দেশটির আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি ড্রোন ভূপাতিত করারর পর যুদ্ধে থাকা দুই দেশকে এমন বার্তা দেয় তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আল জাজিরা’র

দেশটির মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধের কারণে আমাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। যাতে ব্ল্যাক সাগরের নিরাপত্তা ক্ষুণ্ন করতে পারে—এমন যেকোনো ঘটনার বিষয়ে উভয় পক্ষ আরও বেশি সতর্ক থাকে।’

সোমবার ব্ল্যাক সি দিক থেকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ ড্রোন তুরস্কের আকাশসীমার দিকে এগিয়ে এলে তা প্রতিহত করা হয়। ঘটনাটি এমন এক সময় ঘটে, যখন সম্প্রতি ইউক্রেন তুরস্কের উপকূলসংলগ্ন এলাকায় রাশিয়ার কথিত ‘শ্যাডো ফ্লিট’ ট্যাংকারে হামলা চালায়। তবে ড্রোনটির উৎস সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি তুর্কি কর্তৃপক্ষ।

তুর্কি মন্ত্রণালয় আরও জানায়, ড্রোনটি ভূপাতিত হওয়ার পর ছোট ছোট অংশে ভেঙে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে এর সুনির্দিষ্ট পরিচয় নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। ড্রোনটির ধ্বংসাবশেষ উদ্ধারে অনুসন্ধান ও কারিগরি বিশ্লেষণের কাজ এখনো চলমান রয়েছে বলে জানানো হয়।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ