শিরোনাম
◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত ◈ ভারতের দিল্লিতে যন্তর মন্তরে লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে বিক্ষোভ, আটক আশুতোষ-সৌরভসহ নেতাকর্মীরা (ভিডিও) ◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০৮:৩৩ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় জুয়ার আসরে যৌথবাহিনীর হানা, ৬ জুয়াড়ি গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় প্রকাশ্যে জুয়া খেলার সময় ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (০১ অক্টোবর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে সেনাবাহিনী ও পুলিশের একটি দল। 

এ সময় জুয়াড়িদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।

জানা গেছে, নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র থেকে খবর পাওয়া যায় যে সালথার ফুলবাড়িয়া এলাকায় নিয়মিতভাবে প্রকাশ্যে জুয়ার আসর বসানো হচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে বোয়ালমারী সেনা ক্যাম্প এবং স্থানীয় পুলিশের একটি দল যৌথ অভিযান চালায়।

অভিযানে ইমরুল মুন্সী, মিন্টু মোল্যা, বাবুল মুন্সী, মিজানুর শেখ, আজিজুল শেখ ও মিরান হোসেন নামে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে নগদ ১৬ হাজার টাকা, চারটি বাটন ফোন, একটি স্মার্টফোন এবং চার সেট তাস উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের সালথা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, এ ধরনের অপরাধমূলক কার্যকলাপ সমাজে অশান্তি ও আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। জনগণকে জুয়া ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সহযোগিতা করার জন্যও আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ