শিরোনাম
◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা ◈ হুথিদের হামলায় বিপর্যস্ত রিয়াদ বিমানবন্দর, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৩ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিয়া পরিবার নিয়ে কুটুক্তি: বিতর্কিত সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুটুক্তির অভিযোগে বহুল বিতর্কিত সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সরিষাবাড়ী আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (৩য় আদালত) রোমানা আক্তার এ পরোয়ানা জারি করেন।

মামলা সূত্রে জানা যায়, সরিষাবাড়ীর সাবেক এমপি ডা. মুরাদ হাসান পতিত সরকারের প্রতিমন্ত্রী থাকাকালীন ২০২১ সালে পানসিয়ানা নামের ইউটিউব ও ফেসবুক পেইজের টক-শোতে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

টক-শোর বক্তব্যগুলো মিথ্যাচার, অশ্লীল ও কুরুচিপূর্ণ হওয়ায় ১০ হাজার কোটি টাকার অধিক ক্ষতি ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে—উল্লেখ করে সরিষাবাড়ী উপজেলার ট্রাক ট্যাঙ্কলড়ি মালিক সমিতির সহ-সভাপতি ও চেচিয়াবাঁধা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে সাবেক ছাত্রদল নেতা লায়ন মো. রুমেল সরকার বাদী হয়ে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন। 

মামলায় অন্য আসামী হলেন—টক-শোর উপস্থাপক চট্টগ্রামের পটিয়া পৌরসভার এটিএম আবুল কাশেমের ছেলে মহি উদ্দিন হেলাল নাহিদ।

বাদীপক্ষের আইনজীবী অ্যাড. মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি বছরের ১৯ মে মামলাটির শুনানি হয় এবং ২৪ মে ডা. মুরাদ হাসান ও টক-শো'র উপস্থাপকের বিরুদ্ধে সমন জারি করেছিলেন। আসামীদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেও তিনমাসেও তারা হাজির হননি। সোমবার বিজ্ঞ আদালত ডা. মুরাদ হাসান ও মহি উদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

  • সর্বশেষ