শিরোনাম
◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা ◈ হুথিদের হামলায় বিপর্যস্ত রিয়াদ বিমানবন্দর, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:১৮ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধ.র্ষণে মেয়ে গর্ভবতী, বাবার আমৃত্যু কারাদণ্ড

মেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।

২০১৮ সালে ওই ঘটনায় করা মামলার বিচার শেষে আজ সোমবার বাবাকে আমৃত্যু কারাদণ্ড দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

রায়ে আসামির সকল স্থাবর–অস্থাবর সম্পত্তি বিক্রি করে মেয়েকে দিতে ঢাকা জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিশেষ পিপি মো. এরশাদ আলম জর্জ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এ রায় সমাজে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করবে।’

Advertisement

২০১৮ সালের ২১ অক্টোবর মেয়েটির নানি বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় তাঁর বাবার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে উপ-পরিদর্শক (এসআই) এস এম মেহেদী হাসান ২০১৯ সালে ৩১ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণসহ বিচারিক প্রক্রিয়া শেষ ট্রাইব্যুনাল আজ রায় দিল।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ভাড়া বাসায় ভিকটিম ও তার বাবা। কোনো একদিন রাত সাড়ে ৩টার দিকে আসামি ভিকটিমকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন। ঘটনার প্রায় ২ বছর আগে থেকেই বিভিন্ন সময় আসামি ভিকটিমকে ধর্ষণ করেন। এর ফলে ভিকটিম গর্ভবতী হয়ে যান। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ