শিরোনাম
◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের ◈ জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০৫:৪৮ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ইমামকে পুনর্বহাল দাবি ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ইমামকে পুনর্বহাল দাবি ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ মসজিদের ইমাম মাওলানা মারুফ বিল্লাহর পুনর্বহাল দাবি ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বৃহস্পতিবার (১৩ মার্চ) কুমিল্লা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 
সাধারণ মুসল্লিদের ব্যানারে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, ইমাম মাওলানা মারুফ বিল্লাহকে পুনর্বহাল করতে হবে। জাতীয় পতাকা অবমাননার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নিতে হবে।
 
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘বিগত সাত বছর ধরে মাওলানা মারুফ বিল্লাহ সাপ্তাহিক হাদিসের দরস পরিচালনা করতেন, যা কলেজের বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করতেন। তবে গত ২০ জানুয়ারি কলেজের অধ্যক্ষ ইমামের দরস বন্ধ করে দেন। মুসল্লিদের সাথে অশোভন আচরণ করেন। এরপর থেকে মুসল্লিরা ইমামকে পুনর্বহাল করার জন্য চেষ্টা করেন। কিন্তু অধ্যক্ষ তার সিদ্ধান্তে অটল ছিলেন।’
 
বক্তারা আরও বলেন, ‘৬ ফেব্রুয়ারি অধ্যক্ষ ইমাম মারুফ বিল্লাহকে অব্যাহতি দেন। নতুন একজন ইমাম নিয়োগ করেন। কিন্তু এলাকাবাসী ও মুসল্লিরা তার ইমামতি বন্ধ করে দেন। এ ছাড়া ৭ মার্চ ইমামের পুনর্বহালের ব্যাপারে প্রশাসন ও সেনাবাহিনীর উপস্থিতিতে সমঝোতা সভা অনুষ্ঠিত হয়। কিন্তু পরবর্তীতে বিষয়টি নিষ্পত্তি হয়নি।’
 
সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা বলেন, ‘গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চের মধ্যে জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটে। কিছু সংবাদমাধ্যমে এটি মাওলানা মারুফ বিল্লাহর অনুসারীদের কাজ হিসেবে প্রচার করা হয়।এটি মিথ্যাচার এবং ষড়যন্ত্রের অংশ।’
 
মুসল্লিদের ৩ দাবি 
১. ইমাম মাওলানা মারুফ বিল্লাহকে অবিলম্বে পুনর্বহাল করা।  ২. জাতীয় পতাকা অবমাননার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ।  ৩. কলেজ মসজিদের মতো গুরুত্বপূর্ণ স্থানে অশুদ্ধ তেলাওয়াতকারী ইমাম বা মুয়াজ্জিন নিয়োগ না করা।
 
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন সারওয়ার ভূইয়া, এডভোকেট হাসান, আশরাফ, ইসহাক, তারিকুল আলম ভূঁইয়া, আমিনুর রহমান, একেএম হাসানুল, মাহমুদুর রহমান, মিজানুর রহমান প্রমুখ।
 
 
  • সর্বশেষ