শিরোনাম
◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:২১ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে গুলি, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময়-৭১০ পিস ইয়াবা, ২ রাউন্ড গুলি, মাদক বিক্রয়লব্দ নগদ ৩৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বুধবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার রামপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আজিজ মহুরী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার মো.নুরুল গনি (৪৩) উপজেলার  র্একই ইউনিয়নের মৃত নুরুল আবসার সেন্টুর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদক কারবারি গনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার করে আসছে। এছাড়াও তার বিরুদ্ধে মাদকদ্রব্য ও বিস্ফোরক আইনে মামলা আদালতে বিচারাধীন আছে। আসামি এলাকায় মাদক ব্যবসায় আধিপত্য ও ত্রাস সৃষ্টির জন্য মাদকের পাশাপাশি অস্ত্রের নিয়ে ঘুরাফেরা করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও অস্ত্র আইনে কোম্পানীগঞ্জ থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে প্রেরণ করেন।

  • সর্বশেষ