শিরোনাম
◈ চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেল বাংলাদেশ ◈ সিগারেট খেতে নিষেধ করায় ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি (ভিডিও) ◈ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর ◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার ◈ আমি প্রথম বলির পাঁঠা, কিন্তু শেষ নই, এরপর একে একে সবাই টার্গেট হবেন: মাহফুজ আলম ◈ বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহ্‌দী আমিন ◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির ◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার ◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৫:০৯ বিকাল
আপডেট : ২২ মার্চ, ২০২৩, ০৫:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শতভাগ অনলাইনে

রেলের অগ্রীম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল

মাজহার মিচেল: ঈদযাত্রার ১০ দিন আগে সব আন্তঃনগর ও ঈদ স্পেশাল ট্রেনের টিকিট শুধু অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। বুধবার (২২ মার্চ) রাজধানীর রেলভবনে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য জানান। রেলপথ মন্ত্রী বলেন, ঈদে যাতায়াতের বাড়তি চাহিদা মেটানোর জন্যে সব আন্ত:নগর ট্রেনের ডে অফ বন্ধ থাকবে।

রেলপথ মন্ত্রী আরো বলেন, এসময় কোন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে যাত্রী হয়রানীর অভিযোগ উঠলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

মন্ত্রী বলেন, এবার ঈদে যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। ট্রেনগুলো হলো- চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে ‘চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ৩, চাঁদপুর-চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-২ ও ৪, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল-৬, চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ময়মনসিংহ ঈদ স্পেশাল, সিলেট-চাঁদপুর-সিলেট রুটে ঈদ স্পেশাল-১০, ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে ঈদ স্পেশাল ১৪ ও ১৫, পঞ্চগড় রুটে ঈদ স্পেশাল-১ ও ২।

অন্যদিকে শুধুমাত্র শোলাকিয়ায় ঈদের নামাজের যাত্রীদের জন্যে ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-১১ ও শোলাকিয়া ঈদ স্পেশাল-১২ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-১৩ ও ১৪ চলবে।

মন্ত্রী বলেন, ১৭ এপ্রিলের টিকিট ৭ এপ্রিল, ১৮ এপ্রিলের টিকিট ৮ এপ্রিল, ১৯ এপ্রিলের টিকিট ৯ এপ্রিল, ২০ এপ্রিলের টিকিট ১০ এপ্রিল এবং ২১ এপ্রিলের টিকিট ১১ এপ্রিল বিক্রি হবে। তবে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২২, ২৩ ও ২৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ঢাকা থেকে বর্হিগামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ২৫৭৭৮টি, যা শতভাগ অনলাইনে বিক্রয় করা হবে। ঢাকা ও জয়দেবপুর থেকে ৩টি ঈদ স্পেশাল ট্রেনের আরও ৩ হাজার আসনের টিকিট অনলাইনে বিক্রয় করা হবে বলে জানান মন্ত্রী। 

জানা যায়, এনআইডি বা জন্মনিবন্ধন নম্বর দেখিয়ে একজন যাত্রী ঈদ উপলক্ষে অগ্রীম টিকিট ও ফেরত যাত্রার টিকিট উভয় ক্ষেত্রে সর্বোচ্চ একবার সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে শোভন শ্রেণীর (নন এসি) মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন টিকিট যাত্রার দিন কাউন্টার থেকে বিক্রয় করা হবে। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এমএম/এমআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়