শিরোনাম
◈ পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সমঝোতা চুক্তি ◈ ৮০ লাখ টাকায় ৩ বছরের শিশুর বিয়ে ৬০ বছরের বৃদ্ধের সঙ্গে! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতা ঠেকাতে এলাকাভিত্তিক তালিকা তৈরি হচ্ছে ◈ এবার ডাকসুর কর্মকাণ্ড নিয়ে সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী! ◈ ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, মধ্যবর্তী নির্বাচনের পর ফের হামলার ইঙ্গিত ◈ এশিয়ান গেমস ব‌্যাড‌মিন্টন: কাজাখস্তানের বিরু‌দ্ধে দাপুটে জয়ে শেষ ষোলোয় গৌরব-আয়মান ◈ ইন্দোনেশিয়াকে উড়িয়ে বাংলাদেশের টানা জয় ◈ ফসল কাটার মৌসুমে বিদেশি কৃষিশ্রমিকদের জরুরি ভিত্তিতে ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ◈ পুলিশের কেউ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১১ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১১ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়ান গেমস ব‌্যাড‌মিন্টন: কাজাখস্তানের বিরু‌দ্ধে দাপুটে জয়ে শেষ ষোলোয় গৌরব-আয়মান

নিজস্ব প্রতি‌দেক : এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে ইতিহাস গড়ল বাংলাদেশ। পুরুষ দ্বৈত বিভাগের রাউন্ড অব ৩২-এর ম্যাচে কাজাখস্তানকে সরাসরি দুই গেমে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন গৌরব সিংহ ও আয়মান ইবনে জামান।

শুক্রবার ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনেশিয়ামের কোর্ট-২-তে আরতুর নিয়াজভ ও খাইতমুরাত কুলমাতভ জুটির বিপক্ষে শুরু থেকেই দাপট দেখান গৌরব-আয়মান। প্রথম গেমে ২১-৮ ব্যবধানে জয় তুলে নেন তাঁরা।

দ্বিতীয় গেমেও প্রতিপক্ষকে চাপে রেখে খেলেছে বাংলাদেশের জুটি। ২১-১২ ব্যবধানে গেম জিতে ২-০ ব্যবধানে ম্যাচ নিশ্চিত করেন গৌরব-আয়মান।

এশিয়ান গেমসে এবারই প্রথম ব্যাডমিন্টনে অংশ নিয়েছে বাংলাদেশ। অভিষেকেই পুরুষ দ্বৈত বিভাগে শেষ ষোলোতে উঠে নতুন মাইলফলক গড়লেন গৌরব ও আয়মান।

  • সর্বশেষ