শিরোনাম
◈ পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সমঝোতা চুক্তি ◈ ৮০ লাখ টাকায় ৩ বছরের শিশুর বিয়ে ৬০ বছরের বৃদ্ধের সঙ্গে! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতা ঠেকাতে এলাকাভিত্তিক তালিকা তৈরি হচ্ছে ◈ এবার ডাকসুর কর্মকাণ্ড নিয়ে সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী! ◈ ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, মধ্যবর্তী নির্বাচনের পর ফের হামলার ইঙ্গিত ◈ এশিয়ান গেমস ব‌্যাড‌মিন্টন: কাজাখস্তানের বিরু‌দ্ধে দাপুটে জয়ে শেষ ষোলোয় গৌরব-আয়মান ◈ ইন্দোনেশিয়াকে উড়িয়ে বাংলাদেশের টানা জয় ◈ ফসল কাটার মৌসুমে বিদেশি কৃষিশ্রমিকদের জরুরি ভিত্তিতে ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ◈ পুলিশের কেউ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪০ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফসল কাটার মৌসুমে বিদেশি কৃষিশ্রমিকদের জরুরি ভিত্তিতে ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

আসন্ন ফসল কাটার মৌসুম সামনে রেখে কৃষি শ্রমিকদের দ্রুত ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। কড়াকড়ির মধ্যেও যেসব বিদেশি শ্রমিকের কৃষি কাজের বিশেষ দক্ষতা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, সরকারের এই নতুন পদক্ষেপে হঠাৎ করে শ্রমিক সংকটে পড়ার যে ভয় তৈরি হয়েছিল, তা অনেকটাই কেটে গেছে। এতে স্বস্তি ফিরে এসেছে দেশটির খামার মালিক ও কৃষকদের মাঝে।

অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম বড় গম, বার্লি ও ক্যানোলা রপ্তানিকারক দেশ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মাঠ থেকে ফসল তোলার কাজ শুরু হতে যাচ্ছে।

প্রতি বছরই এই সময়ে কাজ করার জন্য প্রচুর বিদেশি মৌসুমি শ্রমিকের প্রয়োজন হয়। কিন্তু সম্প্রতি সরকার সার্বিক অভিবাসী সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেয়। ফলে ভিসা প্রসেসিংয়ের গতি বেশ ধীর হয়ে যায় যেখানে আগে কয়েক দিনে ভিসা পাওয়া যেত, সেখানে কয়েক মাস সময় লাগছিল।

advertisement

কৃষকদের এই বিপদের কথা ভেবে তাদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে সরকার।

এখন থেকে কৃষিভিত্তিক বিভিন্ন সংস্থা জরুরি প্রয়োজন দেখিয়ে শ্রমিকদের ভিসার জন্য দ্রুত আবেদন করতে পারবে। 
সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশটির কৃষক সংগঠনের নেতারা। তারা জানান, নতুন এই ব্যবস্থার ফলে ফসল তোলার একদম সঠিক সময়ে প্রয়োজন অনুযায়ী বিদেশি শ্রমিকদের সহজে পাওয়া সম্ভব হবে।

দেশটির স্বরাষ্ট্র বিভাগ বলছে, যেসব বিদেশি শ্রমিকের কৃষি কাজের বিশেষ দক্ষতা রয়েছে এবং ইতিমধ্যেই কোনো খামার মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন, তাদের ভিসা দেওয়ায় সবার আগে অগ্রাধিকার দেওয়া হবে।

  • সর্বশেষ