শিরোনাম
◈ জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ইতালিকে হারিয়ে বেলজিয়ামের বাজিমাত ◈ প্রমাণিত, বড় শাস্তির মুখে ম্যানচেস্টার সিটি ◈ প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন ◈ আ‌র্থিক সংক‌টের কার‌ণে ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ কমালো ও‌য়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ◈ দক্ষ জনশক্তির চাহিদা বাড়লেও কারিগরি শিক্ষায় পিছিয়ে বাংলাদেশ ◈ সাংগঠনিকভাবে আরও সক্রিয় হচ্ছে বিএনপি-জামায়াত ◈ চাকরির টোপে বিদেশে পাচার, বাংলাদেশকে ‘স্ক্যাম হাব’ বানানোর শঙ্কা ◈ ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রী: বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত ◈ বিদেশিদের দুঃসংবাদ দিল জাপান

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৪ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আসন্ন সিরিজে ভার‌তের সূর্যবংশীকে চ্যালেঞ্জ দিলেন নিউজিল‌্যা‌ন্ডের কোচ রব ওয়াল্টার

স্পোর্টস ডেস্ক : আইপিএলে ব্যাট হাতে ঝড় তোলা বৈভব সূর্যবংশীর সামনে এবার ভিন্ন পরীক্ষার অপেক্ষা। ভারতের কিশোর এই ব্যাটারকে অক্টোবরে নিউজিল্যান্ডের মাটিতে পেস ও বাড়তি বাউন্স সামলানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কিউই প্রধান কোচ রব ওয়াল্টার। ভারত-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর প্রায় এক মাস আগেই প্রতিপক্ষের পরিকল্পনায় জায়গা করে নিয়েছেন সূর্যবংশী।

আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। এর আগে গতকাল বুধবার সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। মিচেল স্যান্টনারের নেতৃত্বে দল ঘোষণার পর সূর্যবংশীকে নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান ওয়াল্টার। --- ডেইলি ক্রিকেট

কিউই কোচের চোখ মূলত থাকবে নিউজিল্যান্ডের তুলনামূলক দ্রুত ও বাউন্সি উইকেটে সূর্যবংশীর ব্যাটিংয়ের দিকে। আইপিএলে বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে সফল হওয়া এই তরুণ ব্যাটার ভিন্ন কন্ডিশনে কীভাবে মানিয়ে নেন, সেটিই দেখতে চান তিনি।

ওয়াল্টার বলেন, আমি তাকে (সূর্যবংশীকে) দেখতে চাই বাউন্সি উইকেটে তার খেলা কতটা ভিন্ন হয়। তবে সে অবশ্যই অসাধারণ একজন খেলোয়াড়। আইপিএলে বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে সে দাপট দেখিয়েছে। এখন ভিন্ন কন্ডিশনে সে চ্যালেঞ্জ কীভাবে নিতে পারে, তা দেখা। একইসঙ্গে আমাদের কন্ডিশনে আমরা কীভাবে তাকে বোলিং করি, সেটাও।

advertisement

তবে সূর্যবংশী একাদশে থাকবেন কি না, সেটিও নিশ্চিত নয়। তবে ওয়াল্টার আগেই জানিয়ে রেখেছেন, তাকে না পেলেও ভারতের স্কোয়াডে যথেষ্ট মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে।

মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড সর্বশেষ মুখোমুখি হয়েছিল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই ম্যাচে জিতে তৃতীয়বারের মতো টুর্নামেন্টটির শিরোপা ঘরে তোলে ভারত।

ফাইনালের হার নিয়ে ওয়াল্টার বলেন, ‘কেউই তো ফাইনালে হারতে চায় না। আমি নিজে দু’বার হেরেছি, তাই বিষয়টি ভালোভাবেই জানি। তবে সবার ওপর ব্ল্যাক ক্যাপস ও নিউজিল্যান্ডকে ভালোভাবে প্রতিনিধিত্ব করা।

  • সর্বশেষ