শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৮ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : আর রিয়াজ

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, মধ্যবর্তী নির্বাচনের পর ফের হামলার ইঙ্গিত

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল: ইরানের সাতদিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর ইরানে ফের হামলা চালানোর পরিকল্পনা নিয়ে তিনি সহযোগীদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে পত্রিকাটি বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তাদের বরাতে জানায়, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের আলোচকরা ওই যুদ্ধবিরতির প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী, ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ তুলে নিলে সাতদিনের মধ্যে তেহরান হরমুজ প্রণালী খুলে দেবে এবং পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করবে।

তবে মার্কিন কর্মকর্তারা তেহরান ও মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছেন, ইরানের ওপর থেকে অবরোধ তুলে নেয়ার কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই। তাদের ধারণা, অব্যাহত অর্থনৈতিক চাপের মুখে ইরান শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের শর্ত মেনে চুক্তিতে যেতে বাধ্য হবে।

ডব্লিউএসজে জানায়, গত সাত মাস ধরে চলা সংঘাতের মধ্যে ট্রাম্প কখনো কূটনৈতিক উদ্যোগ, কখনো সামরিক পদক্ষেপ এবং কখনো নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের ওপর চাপ প্রয়োগ করেছেন। নির্বাচনের পর ইরান চুক্তিতে আগ্রহী হতে পারে—এমন প্রকাশ্য বক্তব্য থাকলেও তেহরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি গুটিয়ে নিতে রাজি হবে কি না, তা নিয়ে ট্রাম্পের অভ্যন্তরীণ সংশয় রয়েছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নতুন সমঝোতার শর্তগুলো প্রত্যাখ্যান করেছে। এর পরিবর্তে তারা গত জুনের প্রাথমিক চুক্তির শর্তে ফিরে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। একই সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্যও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। অনুবাদ: বিডি-প্রতিদিন

  • সর্বশেষ