শিরোনাম
◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে, মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস এডিবির ◈ সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ ◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও) ◈ তারেক–এরদোগান বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে নতুন সহযোগিতার দিগন্ত

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪৭ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২৪, ০১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেইলি রোডে স্ত্রীকে খোঁজছেন তারেক

নিউজ ডেস্ক: বান্ধবীদের নিয়ে বেইলি রোড কাচ্চি ভাই রেস্তোরাঁয় খেতে এসেছিলেন তারেক আহমেদের স্ত্রী। কিন্তু আগুন লাগার পর থেকে স্ত্রীর ফোন বন্ধ পাচ্ছেন তিনি। তাই উদ্বিগ্ন হয়ে খোঁজ নিতে বেইলি রোডে এসেছেন তিনি। ঢাকা পোস্ট

তারেক আহমেদ বলেন, মতিঝিল এজিবি কলোনিতে আমাদের বাসা। আজ আমার স্ত্রী তার কয়েকজন বান্ধবীর সঙ্গে খেতে এসেছিলেন। আগুন লাগার পর থেকে তার বন্ধ পাচ্ছি। শুনেছি আগুন লাগা ভবনের ছাদে কিছু মানুষ আছে। 

তারেক আহমেদ মতো স্বজনের খোঁজে বেইলে রোডে আসছেন অনেকেই। তারা সবাই উদ্বিগ্ন হয়ে আছেন। অনেকে কান্নাকাটি করতেও দেখা গেছে। 

সরেজমিনে দেখা যায়, আগুন লাগা ভবনটির তিনটি ফ্লোরে এখনো আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটির পাশের ভবনে উঠে পানি দিচ্ছেন। অন্যদিকে আরেক দল ফায়ার সার্ভিস কর্মী ভবনের নিচ থেকে পানি দিচ্ছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভেতরে অনেক লোক আটকা আছেন। তবে ঠিক কত জন সেখানে আটকে পড়েছেন সেই সংখ্যা জানা যায়নি। প্রত্যক্ষদর্শী অনেকেই বলছেন, ভবনের ভেতরে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ছাড়া আরও কয়েকটি খাবারের প্রতিষ্ঠান আছে। এসব প্রতিষ্ঠানে এখনো অনেকে আটকে আছেন। অনেকেই হতাহত হতে পারেন বলে নিচে দাঁড়িয়ে থাকা লোকজন আশঙ্কা করছেন।

  • সর্বশেষ