শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:১১ বিকাল
আপডেট : ০১ মার্চ, ২০২৪, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ চিকিৎসক লতা মারা গেছেন

মাসুদ আলম: [২] সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ চিকিৎসক লতা আক্তার (২৭) মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন লতা । 

[৩] লতার ফুফাতো ভাই সজীব আহমেদ বলেন, খলিলুর পেশায় গাড়িচালক ছিলেন। প্রেম ও বিয়ের সময় পেশার কথা গোপন করেছিলেন খলিলুর। বিয়ের পর তা জানতে পেরে বিবাহবিচ্ছেদ ঘটান লতা। এতে ক্ষুব্ধ হয়ে গত রোববার বেলা পৌনে একটায় লতার গ্রামের বাড়িতে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন মো. খলিলুর রহমান। পরে  তিনি নিজের গায়েও আগুন ধরান। খলিলুর গত সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

[৪] তিনি আরও বলেন, লতার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের ব্রাহ্মণের টেক গ্রামে। গ্রামের বাড়িতে লতা ও তার মা থাকতেন। তার বাবা মারা গেছেন। বড় দুই ভাই- বোন ইতালিপ্রবাসী।

[৫] তবে খলিলুরের বড় ভাই মুদিদোকানি মো. জলিল বলেন, খলিলুর হাসপাতালে তাদের বলেছেন, দুজন দুজনকে জড়িয়ে ধরে গায়ে আগুন লাগান।
খলিলুরের বাড়ি গাজীপুরের কাপাসিয়া এলাকায়। 

[৬] ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম বলেন, আগুনের লতার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। চার দিনেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। সম্পাদনা: ইকবাল খান

এমএ/আইকে/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়