শিরোনাম
◈ মাইলস্টোন ট্র্যাজেডি: যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার যে কারণ উঠে এসেছে তদন্তে ◈ জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’ ◈ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে: বিমানমন্ত্রী ◈ স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সম্মিলিত ইসলামী ব্যাংক, পর্যায়ক্রমে প্রত্যাহার হবে প্রশাসক ◈ হাম কেড়ে নিল আরও ৪ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৮০০ ছুঁই ছুঁই ◈ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা, ১০ মাসেই ছাড়াল লক্ষ্যমাত্রার ৮৪% ◈ দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম ◈ জিয়াউর রহমানকে হত্যা: বৃহস্পতিবার মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ ◈ জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা (ভিডিও) ◈ সিঙ্গাপুর-মালদ্বীপের সমান বঙ্গোপসাগরে জেগে উঠছে নতুন ভূখণ্ড, আয়তন প্রায় ৮০০ বর্গকিলোমিটার!(ভিডিও)

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:২৫ বিকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিম্ন আয়ের নারীদের সেলাই মেশিন দিলেন মেয়র আতিক 

সুজিৎ নন্দী: [২] উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নারীদের স্বাবলম্বী করার মাধ্যমে নারীর ক্ষমতায়ন টেকসই হবে। উত্তর সিটি এলাকায় বসবাসকারী নিম্ন আয়ের নারীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সংস্থার সাথে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। বুধবার নয়জন নারীকে বিনামূল্যে অত্যাধুনিক স্বয়ংক্রিয় ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। 

[৩] মেয়র বলেন, আমি বিশ্বাস করি একটি সেলাই মেশিন একটি পরিবার চালাতে সহায়তা করবে। সেলাই মেশিন জীবনের চাকা ঘুরিয়ে দিতে সক্ষম।

[৪] আতিকুল ইসলাম বলেন, নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য সততার সাথে পরিশ্রম করতে হবে। আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আশা করি আজকে যারা এই সুযোগ পেয়েছেন এটি কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করবেন। সেলাই মেশিনগুলো অনেক মূল্যবান। ফ্রিতে পাওয়ার কারণে অবহেলা করবেন না। অত্যন্ত যত্নের সাথে ব্যবহার করবেন। মার্কেটের চাহিদা অনুযায়ী কাপড় সেলাই করবেন। 

[৫] তিনি বলেন, ৯ জন মিলে একটি চমৎকার মার্কেট তৈরি করবেন। আমি চাই আপনাদের ৯জনের মাধ্যমে আরও অনেকের ভাগ্য পরিবর্তন করবেন। বুধবার গুলশান নগর ভবনে সম্মেলন কক্ষে নিন্ম আয়ের নারীদের মধ্যে ব্যবসা অনুদান এবং ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

[৬] উত্তর সিটির বাস্তবায়নাধীন বাংলাদেশ সরকার, এফসিডিও ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ১শ’  জন নারীকে অফেরতযোগ্য ১০ হাজার টাকা করে ব্যবসা অনুদান ও প্রশিক্ষণ প্রদান এবং ৯ জন নারীকে অত্যাধুনিক স্বয়ংক্রিয় ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন বিতরণ করা হয়। 

[৭] অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মাসুম পাটওয়ারী, প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান।সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়