শিরোনাম
◈ ১ ডলারের দাম ৩০ লাখ রিয়াল ছাড়াল, যুদ্ধ ও নিষেধাজ্ঞার চাপে ইতিহাসের সর্বনিম্নে ইরানের মুদ্রা ◈ রাজধানীর তিন থানায় ককটেল বিস্ফোরণ, নদ্দায় বাসে আগুন ◈ খাগড়াছড়িতে টায়ারে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, স্থানীয়দের ধাওয়া‌য় পালালেন আওয়ামী লীগ কর্মীরা ◈ এনআইডি সংশোধনের নামে হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারে প্রতারণা, সতর্ক করল তথ্য অধিদপ্তর ◈ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অবিচল সমর্থন, পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেফতার ◈ বাংলাদেশে পোশাকশ্রমিকদের বিক্ষোভে যেভাবে লাভবান হচ্ছে ভারত! ◈ আওয়ামী লীগের লকডাউন ঘিরে চট্টগ্রামে সড়কে আগুন, থানার ফেসবুকে ভিডিও প্রকাশ নিয়ে বিতর্ক ◈ দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭, প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ শেখ মোহাম্মদের ◈ ডিসেম্বরে চালু হচ্ছে চট্টগ্রামের ৩ বড় প্রকল্প, কমবে যানজট-জলাবদ্ধতা

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ১২:৫১ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ করবে ঢাকা ওয়াসা: এমডি-তাকসিম এ খান

ঢাকা ওয়াসা

সুজিৎ নন্দী: ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেছেন, আসন্ন পবিত্র রমজান মাসে ঢাকা শহরে পানি সরবরাহ স্বাভাবিক রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটকালীন লোডশেডিং, লো-ভোল্টেজ, হাই-ভোল্টেজের সময়ে পানির পাম্পগুলো ডুয়েল সোর্স বিদ্যুৎ লাইন, ফিক্সড জেনারেটর, মোবাইল জেনারেটরের মাধ্যমে চালু রাখা হবে রমজানে।

তাকসিম এ খান বলেন, সবগুলো জোনাল অফিস, এসওসি-তে পর্যাপ্ত পানির গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। গাড়ির মাধ্যমে চাহিদা করা স্থানে দ্রুত পানি সরবরাহ করার লক্ষ্যে মডস জোনের বিভিন্ন সুবিধাজনক পাম্পে স্মার্ট হাইড্রেন স্থাপন করা হয়েছে। 

শনিবার কারওয়ান বাজারে ওয়াসা ভবনে এক মতবিনিময় সভায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তাকসিম এ. খান এ কথা বলেন।

ঢাকা ওয়াসার এমডি বলেন, রমজান মাসে পানি ব্যবহারের প্যাটার্ন কিছুটা বদলে যায়। এছাড়াও গ্রীষ্ম মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় উৎপাদন ক্ষেত্র বিশেষে কমে যেতে পারে। কোনো কোনো সময় গভীর নলকূপ, পাম্প, মোটর রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। বাংলাদেশের অন্যতম বড় উৎসব ঈদ-উল ফিতরকে কেন্দ্র করে রমজান মাসের আগে থেকেই ঢাকা শহরে বিভিন্ন ব্যবসায়ী, শ্রমজীবী ও অস্থায়ী দর্শনার্থীর উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় সাময়িক ভাবে পানির ব্যবহার বৃদ্ধি পায়। এসব কারণে কিছু কিছু ক্ষেত্রে সাময়িক ভাবে পকেট সমস্যার সৃষ্টি হলেও তা মোকাবিলা করার জন্য ঢাকা ওয়াসা প্রস্তুত হয়েছে। সমস্যা দেখা দিলে রেশনিংয়ের মাধ্যমে পানি সরবরাহ বৃদ্ধি করার ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন পবিত্র রমজানে পরিমিত পানি ব্যবহার করুন ও পানির অপচয় রোধ করার আহ্বান জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক আরো বলেন, আপনার অপচয়ের কারণে অন্যের পানি পাওয়ার অধিকার যেন ক্ষুন্ন না করে সে বিষয়ে সচেষ্ট থাকুন। আপনাদের সবার সহযোগিতায় পবিত্র রমজানে পানি সরবরাহ স্বাভাবিক রাখা যাবে বলে ঢাকা ওয়াসা আশা প্রকাশ করছে।

রমজানে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে ঢাকা ওয়াসার পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজান উপলক্ষে বিশেষ ব্যবস্থা হিসেবে জনসমাগম স্থান, যেমন গুলিস্তান, ফার্মগেট, মহাখালী, গাবতলী, যাত্রাবাড়ী, কমলাপুর, সায়েদাবাদ বাসস্ট্যান্ডসহ এ ধরনের সব জোনের বিভিন্ন স্থানে ইফতার ও সেহরির সময় প্লাস্টিক ট্যাংক, ট্রলি স্থাপন করে পানি সরবরাহ করা হবে।

রাজধানীর মসজিদগুলোতে পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে পানি সরবরাহের জন্য ঢাকা ওয়াসায় ৪৮টি পানির গাড়ি এবং ১৭টি ট্রাক্টর প্রস্তুত রাখা হয়েছে।

লোডশেডিংয়ের সময় স্ট্যান্ডবাই পাওয়ার সোর্স হিসাবে ৩৮০টি ফিক্সড জেনারেটর এবং ১৯টি মোবাইল জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে। অভিযোগ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ওয়াসালিংক-১৬১৬২ এবং ১১টি অভিযোগ কেন্দ্র ২৪ ঘণ্টা খোলা রাখা হবে। মডস জোনের পানির পাম্প মনিটরিং করার জন্য বিদ্যমান ১০টি অ্যাডভাইজরি ও মনিটরিং টিম তৎপর থাকবে। মতবিনিময় সভায় ঢাকা ওয়াসার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএন/এএ

  • সর্বশেষ