শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:৫৮ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌথ অভিযানে রুট পারমিটবিহীন ৩ বাস জব্দ, মাতুয়াইল ভাগাড়ে ডাম্পিং 

সুজিৎ নন্দী: রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, বিআরটিএ ও ডিএমপি। অভিযানে রুট পারমিটবিহীন ৩টি বাস জব্দ এবং সেগুলোকে দক্ষিণ সিটির মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে ডাম্পিং করা হয়েছে।  

রোববার রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের আশেপাশ এলাকা, শাহবাগ ও মাতুয়াইলের পুনম সিনেমা হলের বিপরীতে মাতুয়াইল মেডিকেল সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিআরটিএ এর আদালত-৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এই যৌথ অভিযান পরিচালনা করেন। 

অভিযানে রুট পারমিটের মেয়াদ উত্তীর্ণ, অতিরিক্ত ভাড়া আদায়, রুট ভায়োলেশন, সিট সংখ্যা বেশি থাকায় অভিযানে বসুমতি, শিকড়, শুভযাত্রা, ট্রান্স সিলভা, আল বারাকা, দিশারী, মেঘলা, বাহন, শৌমিতা ও সাভার পরিবহনের ১০টি বাসের বিরুদ্ধে ১০ মামলায় ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। 

এদিকে দক্ষিণ সিটির সবুজবাগ থানার আওতাধীন ৫ নং ওয়ার্ডের বৌদ্ধ মন্দির এলাকায় ব্যাটারি চালিত অবৈধ রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ব্যাটারিচালিত ৯টি অবৈধ রিক্সা আটক করা হয়। পরে সেসব রিক্সাও মাতুয়াইল ল্যান্ডফিলে নিয়ে যাওয়া হয়।  

এর পাশাপাশি ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ধানমন্ডি সোসাইটি কর্তৃক ফুটপাত ও মূলরাস্তায় ব্যারিকেড দেওয়া এবং রাত ১২ টার পর বিভিন্ন রাস্তা বন্ধ করে দিতে ব্যবহার হওয়া সকল প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। পরে সম্পত্তি কর্মকর্তার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত নিউ মার্কেট (মেইন), নিউ সুপার মার্কেট, বনলতা মার্কেট, নিউ সুপার মার্কেট (উত্তর) ও চন্দ্রিমা মার্কেটে মাইকিং করে ফুটপাত ও প্যাসেজে কোন প্রকার দোকান না বসানোর জন্য মাইকিং করে সতর্ক করেন।

যৌথ অভিযান প্রসঙ্গে দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান বলেন, রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে আজকের যৌথ অভিযানে ৩টি বাস জব্দ ও ডাম্পিং করা হয়েছে। পাশাপাশি সড়ক পরিবহন আইন-২০১৮ এর ব্যত্যয় হওয়ায় ১০টি বাসের বিরুদ্ধে ১০টি মামলা দায়ের ও ৩৭ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে।

এসএন/এসবি২

  • সর্বশেষ