শিরোনাম
◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার ◈ কী লাগবে টিসিবির কার্ড পেতে, কারা পাবেন ◈ বাড়ি ফেরার পথে স্কুলশিক্ষিকাকে জোর করে অটোরিকশায় তোলার চেষ্টা, শিক্ষার্থী-স্থানীয়দের প্রতিরোধ ◈ একই দাগে ব্যক্তি ও খাস জমি থাকলে আলাদা করে নামজারি ও কর আদায়ের নির্দেশ ◈ কোটিপতি আমানতকারী বাড়লেও ব্যাংকে কমেছে তাদের ১২০০ কোটি টাকা! ◈ টানা তিন দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৬ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও)

রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে; বুধবার সকাল সাড়ে ১০টার পর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ফুটপাত থেকে হকার উচ্ছেদের সময় ডিশ লাইনের কেবলের তার খুলে ফেলার পর এক পর্যায়ে সেখানকার বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। সেখান থেকে আগুনের সূত্রপাত হলে তা পাশের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে ছড়িয়ে পড়ে। পরে ট্রান্সফরমারটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পর বিক্ষুব্ধ হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষ বাঁধে এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও হকারদেরও সংঘর্ষ শুরু হয়। এ সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয় বলেও পুলিশের ভাষ্য।

advertisement

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে বিস্তারিত জানাব।”

এদিকে মিরপুর ১০ নম্বর থেকে মিরপুর ১৪ নম্বরের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ওই সড়কে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

  • সর্বশেষ