শিরোনাম
◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে বড় অভিযানের চিন্তা ◈ এমপি নজরুল রিমান্ডে পুলিশকে যে নতুন তথ্য জানালেন ◈ ঢাকার পাঁচ তারকা হোটেলে কমছে বুকিং, আয়েও বড় ধাক্কা: সংকটে বিলাসবহুল হোটেল ব্যবসা ◈ অবৈধ গাড়ির মালিক পুলিশ-প্রশাসনের লোকজনও, নিয়ন্ত্রণকারীরাই নামান রাস্তায়: পরিবহন মালিকদের অভিযোগ ◈ অনেক কষ্টে ও‌লি‌সের গো‌লে বেলজিয়ামকে হারাল ফ্রান্স ◈ রাড্ডা ও স্টু‌ডিও ভাঙচু‌রে কেউ মামলা করেনি - অজুহাতে পুলিশ কি দায়িত্ব এড়াতে পারে?   ◈ তুরস্কের মাঠে মানচিনির ইতালির জয় ◈ বাংলা‌দে‌শের মারুফা‌কে নি‌য়ে অস্ট্রেলিয়ার বাড়‌তি ভয় ◈ বাংলাদেশের বিপক্ষে সিরিজে অ‌স্ট্রেলিয়া নারী দ‌লে অনিশ্চিত অধিনায়ক  ◈ বিশ্বের ১১৪ দেশের স্কুলে মোবাইল নিষিদ্ধ, বাংলাদেশে কী হবে?

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৪ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রলীগের ১৫ নেতা গ্রেফতার, উত্তরার বাসায় নাশকতার ছক

​মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা: ​রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের বাসায় গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

​সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরা পশ্চিম থানার ০৭ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

​পুলিশ সূত্রে জানা যায়, ভবনটি বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের। সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে সমবেত হয়ে গোপনে নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল ওই বাসায় অভিযান চালায় এবং ঘটনাস্থল থেকেই তাদের হাতেনাতে গ্রেফতার করে।

​গ্রেফতারকৃতরা হলেন—মোঃ ইয়াকুব হোসাইন রাজিব (২৬), আরাফাত মিয়া (২২), রিফাত হাওলাদার (১৯), মোঃ হৃদয় (২১), ফাহিম (১৯), রাজিব হোসেন রানা (২৪), মোঃ ফিরোজ (২৬), আরিফ হোসেন (২৮), আবদুল্লাহ আল আমান (১৯), মোঃ আবদুল্লাহ আল নোমান (২১), সোহানুর হোসেন শাহীন (২২), মোঃ হাসিব (১৯), ফারজানা (২১), মোঃ হাসিব মিয়া (২৩) এবং ওমর ফারুক।

​উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, আসামিরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার ছক কষছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পাশাপাশি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ