শিরোনাম
◈ স্টুডিওতে লুটপাটের পর ‍সালমান মুক্তাদির বললেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেট জব, বিএনপি জোস কাজ করছে’ ◈ ভুলের সুযোগে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ◈ ঢাকার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের কারণ কী? ◈ কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আবারও আটক ২৫৪ ◈ বৃদ্ধাশ্রমে সা‌বেক ক্রিকেটার বি‌নোদ কাম্বলি, কেমন আছেন জানালেন নিজেই ◈ বেকারত্ব থেকে অনলাইন জুয়া, রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে অপরাধ ◈ ইউএনজিএ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এত সম্ভাবনার পরও বিদেশি পর্যটক টানতে পিছিয়ে কেন কক্সবাজার? ◈ কুয়েতের উপহারের মাছ বিক্রি হয়নি, তৃতীয়বার নিলাম ডাকল টিসিবি ◈ সুন্দরবনকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১২ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বনানীতে পুলিশের পিকআপে বসে চাকু হাতে নিয়ে মহড়া, যুবক আটক

পুলিশের পিকাপভ্যানের পেছনের পাদানিতে বসে এক যুবক ধারালো চাকু নিয়ে মহড়া দিচ্ছেন– এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, ওই যুবক চাকু ঘুরিয়ে রাস্তার পাশে থেমে থাকা একটি মোটরসাইকেল নিজের দাবি করে অসলংগ্ন কথাবার্তা বলছেন।

হাতে চাকু থাকায় তাকে ধরা যাচ্ছিল না। এক পর্যায়ে গাড়ির আড়াল থেকে এসে এক পুলিশ সদস্য তাকে জাপটে ধরেন। পরে তাকে হাতকড়া পরানো হয়। এ ঘটনা ঘটেছে আজ শনিবার রাজধানীর বনানী এলাকায়।

পুলিশ জানায়, যুবকের নাম হযরত আলী (৩১)। কড়াইল বস্তিতে বসবাস করেন। তার বিরুদ্ধে চুরি. মাদকসহ চারটি মামলা রয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে বনানী ১১ নম্বর সড়কে হযরত আলী চাকু ঘুরিয়ে ভীতি সৃষ্টি করেন। একটি মোটরসাইকেল নিজের বলে দাবি করলেও সেটি তার নয়। ছিনতাইয়ের উদ্দেশ্যে এই দাবি করা হয়েছিল। 

বনানী থানার এসআই রফিকুল ইসলাম বলেন, হযরত আলীর কাছ থেকে একটি চাকু ও নগদ প্রায় ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। ডিএমপির অধ্যাদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ