শিরোনাম
◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক ◈ আরও ৪ শিশুর মৃত্যু হামের উপসর্গে, মোট ১০৫৭ ◈ আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ১৫৯৩ ◈ জাল টাকার বস্তা ময়লার ভাগাড়ে, আসল ভেবে হুলস্থুল কাণ্ড ◈ বাংলাদেশ-পাকিস্তানকে একই চোখে দেখলে ভারতের কৌশলগত ক্ষতি: শেখর গুপ্ত ◈ উপকূলে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে ইতালিকে আমন্ত্রণ স্পিকারের

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক

ফাইল ছবি

রাজধানীর লালবাগের আজিমপুরে একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম শাওন (৪০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

আজিমপুর মেটার্নিটি এলাকায় ওভারব্রিজের নিচে গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটেছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আজ রোববার এ তথ্য জানিয়ে বলেছে, গ্রেপ্তারকৃত শাওন নিষিদ্ধ সংগঠন যুবলীগের কর্মী। তবে তিনি সংগঠনটির কোন এলাকার কমিটিতে রয়েছেন, তা ডিএমপি জানায়নি।

লালবাগ থানা-পুলিশ বলেছে, ওভারব্রিজের নিচে রাখা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করছিলেন আমিনুল ইসলাম শাওন। বিষয়টি বাসের স্টাফ ও স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা এ সময় শাওনকে আটক করে মারধর করেন।

এতে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় টহলরত পুলিশ সদস্যরা গিয়ে শাওনকে আটক করেন। পরে তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শাওনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

 

  • সর্বশেষ